অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় শাশুড়ি গ্রেফতার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২২ রাত ১০:০০

remove_red_eye

৩৮০

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে বাথরুম থেকে নূরজাহান (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তার শাশুড়ি রানু বেগম (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের রায়রাবাদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এরআগে শনিবার রাতে রায়রাবাদ গ্রামের ইউনূছ খনকারের বাড়ি থেকে ওই গৃহবধূ নূরজাহানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে মেয়ে নূরজাহানের স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ ছয়জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। নিহত গৃহবধূ নূরজাহানের বাবার বাড়ি লালমোহনের কালমা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে ছয়জনকে আসামি করে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে থানায় একটি মামলা করেছেন। ওই মামলার ভিত্তিতেই শাশুড়ি রানু বেগমকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারেও চেষ্টা চলছে।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, ওই গৃহবধূর সঙ্গে তার স্বামী কবিরের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে আদালতে মামলা ছিল। যার কারণে নূরজাহান বেশির ভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন। তবে শনিবার সন্ধ্যায় বাথরুমে গিয়ে গৃহবধূ নূরজাহানের শাশুড়ি তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তার ডাকচিৎকারে স্থানীয়রা  এসে আমাদের খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...