অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে তিন ট্রাক অবৈধ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই মে ২০২৬ রাত ০৮:৪০

remove_red_eye

১৮৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কোষ্টগার্ড অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১ হাজার ১৪০ কেজি অবৈধ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ করেছে।
মঙ্গলবার রাতে ভোলা-ইলিশা মহাসড়কের পানের আড়ৎ এলাকায় তিনটি ট্রাক তল্লাশি করে এসব মাছ জব্দ করা হয়।
 
পরে ট্রাকসহ জব্দকৃত মাছ ভোলা খেয়াঘাট বিজিবি বেইস কোস্ট গার্ডের প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বুধবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহেদী হাসান ভূইয়ার উপস্থিতিতে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা, মসজিদ, মাদ্রাসা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
 
কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে নিষেধাজ্ঞা অমান্য করে বিপুল পরিমাণ অবৈধ সামুদ্রিক মাছ ট্রাকযোগে ভোলা থেকে ঢাকায় পাচার করা হচ্ছে। পরে কোস্ট গার্ড সদস্যরা শহরের পানের আড়ৎ এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন কয়েকটি ট্রাকে তল্লাশি চালান। এসময় তিনটি ট্রাক থেকে ১ হাজার ১৪০ কেজি সামুদ্রিক ইলিশ জব্দ করা হয়।
 
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহেদী হাসান ভূইয়া জানান, জব্দকৃত মাছের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা। সরকারি নিয়ম অনুসরণ করে মাছগুলো বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।
 
উল্লেখ্য,মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করা এবং বঙ্গোপসাগরের জীববৈচিত্র রক্ষায় আজ বুধবার   (১৫ এপ্রিল) থেকে আগামী ৫৮ দিন (১১ জুন) পর্যন্ত দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ ৫৮ দিন সামুদ্রিক জলসীমায় যেকোনও প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...