অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩


ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৬ই জুন ২০২০ রাত ১০:৫৬

remove_red_eye

১৪২৫৬

অচিন্ত্য মজুমদার::  করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ভোলার ৬টি উপজেলার ওয়ার্ড ভিত্তিক ৪৩টি নির্দিষ্ট এলাকাকে “রেড জোন” হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে ওই নিদিষ্ট এলাকাগুলোকে লকডাউন করার কাজ শুরু হবে। এসব এলাকার সাধারণ মানুষদের আগামী ৩০ জুন পর্যন্ত বাইরে বের হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হবে। এছাড়া ৪টি উপজেলার ওয়ার্ড ভিত্তিক ১১টি নির্দিষ্ট এলাকাকে “ইয়োলো জোন” হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই সকল এলাকার মানুষ স্বাস্থ্যবিধি মেনে সল্পপরিসরে চলাচল করতে পারবে। মঙ্গলবার রাতে ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, জেলার ৭ উপজেলাকে তিনটি জোনে (লাল, হলুদ ও সবুজ) ভাগ করে মঙ্গলবার ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালকের বরাবর এ সংক্রান্ত একটি বিবরণী পাঠানো হয়েছে। সাত উপজেলার ৪৩টি ওয়ার্ডের নির্দিষ্ট কিছু স্থানকে রেড ম্যাপিং করা হয়েছে। ওই সকল স্থান লকডাউন চলাকালে কঠোর বিধি-নিষেধের আওতায় থাকবে। আগামী বৃহস্পতিবার নাগাদ এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানান জেলার প্রধান এই কর্মকর্তা।

ভোলার জেলা সিভিল সার্জন অফিস জানায়, মঙ্গলবার পর্যন্ত জেলায় মোট ১৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। আর সুস্থ হয়েছে ৪৩ জন।

জেলায় রেড (লাল) জোন এলাকাগুলো হলো, ভোলা সদর উপজেলার ভোলা পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড। এ ছাড়া বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ড, শিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড, আলীনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড, চরসামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ও উত্তর দীঘলদি ইউনিয়নের ২নং ওয়ার্ড। দৌলতখান উপজেলার দৌলতখান পৌরসভার ২ ও ৪ নং ওয়ার্ড। এছাড়া উত্তর জয়নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড। বোরহানউদ্দিন উপজেলার বোরহানউদ্দিন পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ড। এ ছাড়া গঙ্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড। লালমোহন উপজেলার লালমোহন পৌরসভার ২, ৪, ৫ ও ৭ নং ওয়ার্ড। এছাড়া কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ড, চরভূতা ইউনিয়নের ১নং ওয়ার্ড ও লালমোহন ইউনিয়নের ৩নং ওয়ার্ড। চরফ্যাশন উপজেলার চরফ্যাশন পৌরসভার ১, ৩, ৪, ৫, ৬ ও ৯নং ওয়ার্ড। এছাড়া আমিনাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড, আব্দুল্লাহপুর ইউনিয়নের ১নং ও ৩নং ওয়ার্ড এবং আবুবকরপুর ৩ নং ওয়ার্ড। মনপুরা উপজেলায় দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড। এই ৪৩টি ওয়ার্ডের নির্দিষ্ট কিছু স্থানকে রেড জোন ঘোষনা করে লকডাউনের আওতায় আনা হবে।

অপরদিকে ইয়োলো (হলুদ) জোনসমূহ হলো, ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৩নং ওয়ার্ড, ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ও পূর্ব ইলিশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড। লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড, চরভূতা ইউনিয়নের ৩নং ওয়ার্ড, লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ড এবং পশ্চিম চর-উমেদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড। চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের ২নং ওয়ার্ড ও নীল কমল ইউনিয়নের ২নং ওয়ার্ড। তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড। এসব এলাকার মানুষ জরুরি প্রয়োজনে বের হলে সকলকে আবশ্যকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও যথাযথভাবে মাস্ক পরিধান করতে হবে। এছাড়া প্রকাশ্য স্থানে বা গণজমায়েত করা যাবে না।

এছাড়া জেলার বাকি এলাকা সমূহ গ্রিন (সবুজ) জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।           
 
জেলার ৭টি উপজেলাকে ইউনিয়ন ভিত্তিক এবং পৌরসভায় ওয়ার্ড ভিত্তিক করোনা সংক্রমণের সংখ্যার উপর ভিত্তি করে এই তিনটি রং দ্বারা বিভাজন করা হয়েছে। বিভাজনে যে ইউনিয়ন বা ওয়ার্ড করোনায় খুব বেশি সংক্রমিত বলে তথ্য রয়েছে, সেগুলোকে 'রেড জোন' বা লাল চিহ্নিত এলাকা, যে ইউনিয়ন বা ওয়ার্ড মাঝারি পর্যায়ে সংক্রমিত বলে তথ্য পাওয়া গেছে সেগুলোকে 'ইয়লো জোন' বা হলুদ চিহ্নিত এলাকা এবং যে ইউনিয়ন বা ওয়ার্ডে করোনা একেবারে সংক্রমিত হয়নি সেগুলোকে নিরাপদ রাখতে গ্রিন জোন বা সবুজ চিহ্নিত এলাকা হিসেবে বিভক্ত করা হয়েছে।





লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...