লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই মে ২০২৬ রাত ০৮:২০
১৪২
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ক্ষমতার প্রভাব খাটিয়ে ভাতিজার জমি জোরপূর্বক দখল করে বসতঘরে প্রবেশের পথ বন্ধ করে ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা এলাকার মন্তাজউদ্দিন হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
অভিযোগ করে ভুক্তভোগী মো. ফারুক হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে আমার বাবার জমিতে ঘর উত্তোলন করে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করছি। তবে হঠাৎ করে আমার চাচা মো. নূরুজ্জামান হাওলাদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে আওয়ামী লীগের কর্মী বানিয়ে জোরপূর্বক আমার ঘরে ঢুকার যাতায়াতের পথ বন্ধ করে ঘর উত্তোলন শুরু করেন। তিনি বিএনপির রাজনীতি করেন। অথচ আমি নিজেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। চাচার এমন কাণ্ডে এখন আমার ঘরে প্রবেশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই আমি এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
অভিযোগের ব্যাপারে মো. নূরুজ্জামান হাওলাদার জানান, আমার জমিতেই আমি ঘর উত্তোলন করছি। আমি তাদের ঘরের ভেতরেও আরও ৪ হাত জমি পাবো। তবে কাগজপত্র যাচাই-বাছাই করে যে জমি পায় আমি তা মেনে নেব।
এবিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত