অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই মে ২০২৬ রাত ০৮:২৯

remove_red_eye

২২২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : “অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবনই মূল্যবান” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ পালিত হয়েছে।
 
বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর , প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ভোলার যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ+পরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। 
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন সমাজকর্মী আব্দুর রাজ্জাক এবং গীতা পাঠ করেন সরকারি শিশু পরিবার, ভোলার উচ্চমান সহকারী যুক্ত হিসাব রক্ষক হরিচান মিত্র।
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী গোলাম কবির। স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ভোলার কনস্যালট্যান্ট (ফিজিওথেরাপি) মোঃ সাইদুর রহমান।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, অটিজম কোনো রোগ নয়, এটি একটি বিশেষ অবস্থা। অটিজম আক্রান্ত শিশুরা সমাজের বোঝা নয়; সঠিক পরিচর্যা, শিক্ষা ও সহমর্মিতা পেলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। তাই অটিজম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং তাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান তারা।
 
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সংবাদকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...