বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই মে ২০২৬ রাত ০৮:৪২
৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : “অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা ও পটুয়াখালীর বিভিন্ন ইউনিয়নে পালিত হয়েছে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পরিচালিত পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ উপলক্ষে নানা সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া, কাচিয়া ও ইলিশা ইউনিয়ন, চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ও হাজারীগঞ্জ ইউনিয়ন এবং পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে পৃথক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানগুলোতে অটিজম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার নিশ্চিতকরণ এবং সমাজে তাদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়। সঠিক পরিচর্যা, মানসম্মত শিক্ষা ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা গেলে অটিজমসম্পন্ন শিশুরাও সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।
এ সময় উপস্থিত ছিলেন পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী, কারিগরি কর্মকর্তা, সহকারী কারিগরি কর্মকর্তা, শাখা ইনচার্জ, পিভিসি সদস্য, সামাজিক উন্নয়ন কেন্দ্রের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে সিএনএইচপি।
আয়োজকরা জানান, অটিজম সম্পর্কে সমাজে প্রচলিত ভুল ধারণা দূর করে সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ভোলায় রবিশস্যের ব্যাপক ক্ষতি
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে তিন ট্রাক অবৈধ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের কার্যক্রম নিয়ে ভোলায় জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
ভোলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
ভোলায় কোরবানি ঘিরে লাভের আশায় দিন-রাত পরিশ্রম করছেন খামারিরা
চরফ্যাসনে দোকানভিটা দখলের অভিযোগ
লালমোহনে চলাচলের পথ বন্ধ করে ঘর উত্তোলনের অভিযোগ
সব প্রকৌশল বিভাগের রেট শিডিউল এক থাকবে: প্রধানমন্ত্রী
বিগত সরকারের রেখে যাওয়া বিপুল ঋণ বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক