বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:৩১
৩৯৫
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বেনাপোল-পেট্রাপোল বন্দর ও চেকপোস্ট এলাকা পরিদর্শন করেছেন।
পদ্মা সেতুর সঙ্গে বেনাপোল বন্দরকে যুক্ত করতে সড়ক পথে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বেনাপোল বন্দর পরিদর্শনে আসেন প্রণয় ভার্মা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি বেনাপোল বন্দরে এসে পৌঁছলে বন্দরের চেয়ারম্যান আলমগীর হোসেন তাকে স্বাগত জানান।
ভারতীয় হাইকমিশনার বেনাপোল বন্দরের চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং বন্দরের এলাকা ঘুরে দেখেন দেখেন।
এ সময় উপ-হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর, বন্দরের জয়েন্ট সেক্রেটারি সরোয়ার হোসেন, বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আব্দুল জলিল, বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন, ডেপুটি কমিশনার তানভীর আহমেদ, সহকারী পরিচালক মাহমুদুল হাসান, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া, ইমিগ্রেশন ওসি আহসান হাবিব, ভারত-বাংলাদেশ চেম্বারের বেনাপোল সাব-কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘পদ্মা সেতু হয়ে কলকাতার সঙ্গে যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণে জরুরিভিত্তিতে রাস্তা প্রশস্ত হওয়া দরকার।’
এ সময় সাংবাদিকরা পেট্রাপোল ইমিগ্রেশনে বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে যাত্রী হয়রানি নিয়ে অভিযোগ করলে তিনি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।
বেনাপোল স্থলবন্দর পরিদর্শন শেষে তিনি ভারতে যান।
সুত্র এন বি নিউজ
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত