অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

প্রথমবার এআই নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সম্মেলন, থাকবেন বিশ্বনেতারা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:১০

remove_red_eye

৩৪৫

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’র অভাবনীয় প্রসারের ঝুঁকি, নিয়ন্ত্রণ ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতে দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডনে। আগামী বুধবার (১ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া এই সম্মেলনে অংশ নিচ্ছেন বহু রাজনৈতিক নেতা, অর্থনীতিবিদ, বিজ্ঞানী, বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদ। এআই’র বিষয়ে এ ধরনের সম্মেলন এটাই প্রথম বলে দাবি করা হচ্ছে।

সম্মেলনে তথাকথিত ‘ফ্রন্টিয়ার এআই’ প্রযুক্তির প্রভাব নিয়ে আলোচনা হবে। সবচেয়ে উন্নত এই প্রযুক্তির কারণে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা, আরও মারাত্মক সাইবার হামলা, মানুষের তৈরি পদ্ধতির ওপর নিয়ন্ত্রণ হারানোর ভয় কীভাবে মোকাবিলা করা সম্ভব- সেসব বিষয়ে স্পষ্ট রূপরেখা স্থির করতে চান অংশগ্রহণকারীরা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মতো শীর্ষ নেতারা সম্মেলনে উপস্থিত থাকছেন। ইলন মাস্কের মতো প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিরাও এতে অংশ নিচ্ছেন।

এআই প্রযুক্তি নিয়ন্ত্রণে বিদ্যমান আইন যথেষ্ট নয়, রাজনৈতিক নেতাদের মধ্যে সেই উপলব্ধি বাড়ছে। এ বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক।

তার মতে, ভবিষ্যতে কোনো এআই ব্যবস্থা কার্যকর হওয়ার আগেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেটিই এই সম্মেলনের লক্ষ্য। তবে তার আগে ঝুঁকিগুলোকে চিহ্নিত করতে চান তিনি। জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যেমন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের প্যানেল তৈরি করা হয়েছে, এআই প্রযুক্তির ক্ষেত্রেও সে ধরনের বিশেষজ্ঞ দল সৃষ্টি করতে চান সুনাক।

সুত্র জাগো ‍নিউজ

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...