অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহন পৌরসভা পরিচ্ছন্ন শহর গড়তে স্থাপন হচ্ছে ডাস্টবিন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২৫ রাত ১১:০১

remove_red_eye

৩৪৮

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন পৌরশহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন স্থাপন শুরু করা হয়েছে। দীর্ঘদিন এ শহরে স্থায়ী ও অস্থায়ী কোনো ডাস্টবিন না থাকায় শহরটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছিল।  পৌরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত ও পরিচ্ছন্ন শহর গড়তে গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করে প্রাথমিক পর্যায়ে ৭০টি আধুনিক অস্থায়ী প্লাস্টিক ডাস্টবিন স্থাপন করা হচ্ছে। এতে করে বাজারের ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের আবর্জনা ওই ডাস্টবিনে ফেলতে পারবেন। লালমোহন পৌরসভা সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন স্থানে পশু ও হাঁস-মুরগির বর্জ্য, হোটেল রেঁস্তোরার আবর্জনাসহ পানীয় বর্জ্য যত্রতত্র ফেলে রাখা হচ্ছিল। যার দুর্গন্ধে নাকাল হয়ে পড়ছেন ব্যবসায়ী এবং পথচারীরা।  এছাড়া অনেক সময় ময়লা-আবর্জনা বাতাসে উড়ার কারণে পৌরশহর অপরিচ্ছন্ন হয়ে যেতো। এসব বর্জ্য অপসারণ করতে গিয়ে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। তবে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকে নানামুখী জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় পরিস্কার-পরিচ্ছন্ন শহর গড়তে পৌরশহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডাস্টবিন স্থাপন কার্যক্রম শুরু করেছেন তিনি। আশা করা যাচ্ছে এই কার্যক্রমের ফলে খুব শিগগিরই একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়া সম্ভব হবে। তবে এটি পুরোপুরি বাস্তবায়ন করতে পৌরশহরের সকলকে নির্দিষ্ট ওই ডাস্টবিনেই ময়লা-আবর্জনা ফেলতে হবে। লালমোহন পৌরশহরের সদর রোডের শামিম মেডিকেল হলের মালিক আব্দুল্লাহ আল-মামুন বলেন, এটি খুবই সুন্দর উদ্যোগ। তবে এটি সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে বাজারের সকল ব্যবসায়ী এবং পথচারীদেরও সচেতন হতে হবে। আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানের সকল অবর্জনাও পৌরসভার স্থাপিত ওই নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবো। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ বলেন, পৌরবাসীর সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিতে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করছি। একইসঙ্গে একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়তে এই ডাস্টবিন স্থাপন কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে এই ডাস্টবিনের সংখ্যা আরো বাড়ানো হবে। তবে এজন্য নাগরিকরা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। সবার অংশীদারিত্বের মাধ্যমেই  আমরা একটি পরিচ্ছন্ন শহর গড়তে পারবো। 

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...