বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৩ রাত ১০:৫৫
৪৩৩
বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলার মেঘনা নদীতে বালুবাহী শারমিন নামে একটি বলগেট ডুবির ঘটনা ঘটেছে। বলগেটে থাকা ৩ শ্রমিক উদ্ধার হলে মো. হাফেজ (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত হাফেজ নোয়ালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোটখালী গ্রামের মো. নুর আলমের ছেলে। শনিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে মেঘনা নদীতে ডুবে যাওয়া বলগেট থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। সন্ধ্যায় ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ইলিশা ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীর গাজীপুর চরের কাছে চার জন শ্রমিক নিয়ে বালুবাহী বলগেটটি হঠাৎ তলা ফেটে ডুবে যায়। ওই সময় ডুবে যাওয়া বলগেট থেকে তিন জন শ্রমিক অন্য বলগেটের সহয়াতের তীরে উঠে। কিন্তু বলগেটের একটি কক্ষে রান্নার কাজে থাকা মো. হাফেজ ভিতরে আটকে পরে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে নৌ-পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ডুবুরি দিয়ে প্রায় ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে ডুবে যাওয়া বলগেটেরে ভিতর থেকে নিখোঁজ হাফেজের মরদেহ উদ্ধার করেন। তবে ডুবে যাওয়া বলগেটটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান, ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন। বিকেলের দিকে নিহতের মরদেহ উদ্ধার করে নৌ-থানায় আনা হয়েছে। পরে নিহতের পরিবারের সদস্যদেও কাছে হস্তান্তওে জন্য প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হবে।
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত