অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৯ই মে ২০২৬ | ২৫শে বৈশাখ ১৪৩৩

হাই প্রেশার নিয়ন্ত্রণ করবে রান্নাঘরের ৭ খাবার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৩ বিকাল ০৫:১৪

remove_red_eye

২৮১

উচ্চ রক্তচাপ এমন একটি সমস্যা, যা মৃত্যুর কারণ হতে পারে। কারণ এটি হৃৎপিণ্ড ও মস্তিষ্কের সরাসরি ক্ষতি করে। যার ফলে হার্ট অ্যাটাক-স্ট্রোক পর্যন্ত হতে পারে।

তাই নিয়মিত রক্তচাপ পরিমাপ করা জরুরি প্রাপ্তবয়স্কদের। যদি প্রেশার বাড়তি থাকে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেতে হবে। পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রান্নাঘরের ৭ খাবারে ভরসা রাখতে পারেন।

উচ্চ রক্তচাপের লক্ষণ কী কী?

>> ঘন ঘন মাথাব্যথা
>> শ্বাসকষ্ট
>> নাক থেকে রক্তপাত
>> চোখ লাল কিংবা
>> অতিরিক্ত ঘাম হলে দ্রুত রক্তচাপ পরিমাপ করুন।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যে খাবার খাবেন-

কুমড়ো বীজ

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী উপাদান কুমড়োর বীজে পাওয়া যায়। এতে আছে আরজিনিন, যা একটি অ্যামিনো অ্যাসিড ও নাইট্রিক অক্সাইড উৎপাদনে সাহায্য করে।

পাবমেড সেন্ট্রাল (রেফ.) এর উপর পাওয়া গবেষণা অনুসারে, নাইট্রিক অ্যাসিড স্নায়ু শিথিল করে রক্তচাপ কমায়।

টমেটো

রক্তচাপ নিয়ন্ত্রণে টমেটোও খাওয়া যেতে পারে। এতে আছে লাইকোপিন, যা রক্ত চলাচল স্বাভাবিক করতে সাহায্য করে। এটি হৃদরোগ বা এর কারণে মৃত্যুর ঝুঁকি কমাতে পারে।

ঢেঁড়স ও মসুর ডাল

বিভিন্ন গবেষণা বলছে, ঢেঁড়স ও ডাল খাওয়ার পরিমাণ বাড়ালে হাই বিপির সমস্যা কমতে শুরু করে। যদি আপনি উচ্চ রক্তচাপে ভোগেন তাহলে নিয়মিত পাতে রাখুন ঢেঁড়স ও মসুর ডাল।

গাজর

আপনার রান্নাঘরে যদি গাজর থাকে তাহলে উচ্চ রক্তচাপ নিয়ে চিন্তা করার দরকার নেই। কারণ এতে রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। গাজরে থাকা ফেনোলিক যৌগ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।

চিয়া ও শণের বীজ

রক্তচাপ বেড়ে গেলে রান্নাঘরে চিয়া বীজ ও শণের বীজ রাখুন। এগুলো খেলে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফাইবার পাওয়া যায়। যা এই রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করে।

সুত্র জাগো

সাহিত্যের সবক্ষেত্রে রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়: মির্জা ফখরুল

সাহিত্যের সবক্ষেত্রে রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়: মির্জা ফখরুল

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন : শিক্ষামন্ত্রী

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন : শিক্ষামন্ত্রী

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

জন্ম ও মৃত্যু নিবন্ধন অধিকার রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি

জন্ম ও মৃত্যু নিবন্ধন অধিকার রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি

জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশের সংযোগে অগ্রগণ্য প্রতীকী ব্যক্তিত্ব

রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশের সংযোগে অগ্রগণ্য প্রতীকী ব্যক্তিত্ব

বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী

বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী

ভোলায় নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

ভোলায় নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

আরও...