বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৩২
৪২৭
জেলার সাতটি উপজেলায় চলতি আউশ মৌসুমে ২৯ হাজার প্রান্তিক কৃষককে সরকারি প্রণোদনা দেওয়া হবে। প্রণোদনা হিসাবে প্রত্যেক কৃষক একবিঘা জমির অনুকূলে পাঁচকেজি উন্নতমানের আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।
জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, জেলায় আউশ ধান আবাদে সহায়তাপ্রাপ্তদের মধ্যে সদর উপজেলায় ছয়হাজার, দৌলতখানে সাড়ে চারহাজার, বোরহানউদ্দিনে তিনহাজার দুইশ’, লালমোহনে তিনহাজার, তজুমদ্দিনে একহাজার পাঁচশ’, চরফ্যাশনে ১০ হাজার এবং মনপুরা উপজেলায় আটশ’ জন কৃষক রয়েছেন।
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাসান ওয়ারেসুল কবীর জানান, সরকার প্রতিবছর আউশসহ অন্যান্য ফসলের জন্য প্রণোদনা দিয়ে আসছে। আউশ একটি স্বল্পমেয়াদী ধান হওয়ায় তা আবাদে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। ইতোমধ্যে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জন্য বরাদ্দকৃত বীজ ও সার প্রত্যেক উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি জানান, এবছর জেলায় মোট ৬৯ হাজার এক’শ হেক্টর জমিতে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ৬৫ হাজার পাঁচশ হেক্টর জমিতে উফশী জাতের ধান এবং তিনহাজার হাজার পাঁচশ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান রয়েছে।
সুত্র বাসস
দৌলতখানে যৌতুক না দেওয়ায় গৃহবধূকে এসিড নিক্ষেপে ঝলসে দেওয়ার অভিযোগ
ভোলায় জেলা পুলিশের আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা
চরফ্যাশনে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই
ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত