অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ | ৭ই আশ্বিন ১৪৩৩

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৮

remove_red_eye

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভোলা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার । সভা উপস্থাপনা করেন সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত সমস্যা ও অসুবিধার কথা শোনেন পুলিশ সুপার। তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি যেসব সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান সম্ভব হয়নি, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেওয়া হয়।
সভায় দাপ্তরিক বিভিন্ন ক্ষেত্রে কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের বিশেষ পুরস্কার দেওয়া হয়। এছাড়া মাঠ পর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র ও অফিসে প্রয়োজনীয় দাপ্তরিক সরঞ্জাম বিতরণ করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আহসানুজ্জামানসহ জেলার বিভিন্ন থানা, গোয়েন্দা শাখা, তদন্তকেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

আরও...