বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০৩
৩৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গুলী মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
‘শিক্ষা সুরক্ষা গ্রামীণ বাংলাদেশে কমিউনিটিনির্ভর শিক্ষা উন্নয়ন’ কর্মসূচির আওতায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় সভাটির আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।
সভায় শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও স্যানিটেশন, সুষম খাদ্য এবং পুষ্টির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দৈনন্দিন জীবনে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল হোসেন ও জিজেইউএসের পরিচালক হুমায়ুন কবীর। সভাপতিত্ব করেন গুলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুজ্জামান আনসারী।
সভাটি সঞ্চালনা করেন জিজেইউএসের উপপরিচালক অ্যাডভোকেট গোপাল চন্দ্র শীল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জিজেইউএসের কর্মকর্তা মো. কামরুজ্জামান ও ইসমাইল জবিউল্লাহ।
আলোচনায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সঠিক ধারণা থাকা জরুরি। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত অভ্যাসের চর্চা বাড়ানো গেলে শিশু-কিশোরদের সুস্থ জীবনযাপন নিশ্চিত করা সহজ হবে।
সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্বাস্থ্যকর্মী ও উন্নয়নকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই
ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত