অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ | ৭ই আশ্বিন ১৪৩৩


বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩১

remove_red_eye

৩৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিখোঁজের তিন দিন পর মো. ইসমাইল নামে সাত বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া-সংলগ্ন একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইসমাইল ওই এলাকার মো. আকবর হোসেনের ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মো. রোকন নামে ২২ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে প্রতি‌দি‌নের মত সকা‌লে বা‌ড়ি থেকে খেল‌তে বের হয় শিশু ইসমাঈল ।  দুপুর গ‌ড়ি‌য়ে বি‌কেল হ‌য়ে গে‌লেও শিশু‌টি না ফেরায় চা‌রি‌দি‌কে খুঁজ‌তে থা‌কে প‌রিবা‌রের লোকজন সহ এলাকাবাসী ।  এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায় নি। পরে থানায় সাধারণ ডায়েরি করেন শিশুটির বাবা। এঘটনার ৩ দিন পর 
আজ মঙ্গলবার সকালে স্থানীয় কয়েকজন বোরহানউদ্দিনের মুসলিমপাড়া-সংলগ্ন একটি খালে একটি বস্তা ভাসতে দেখে সন্দেহ হলে পুলিশ একে জানান । পরে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা বন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহটি ইসমাইলের বলে শনাক্ত করেন। এসময় এলাকায় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
নিহতের পরিবারের অভিযোগ, মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে কিছুদিন আগে ইসমাইলের বাবা আকবর হোসেনের সঙ্গে রোকনের বিরোধ হয়েছিল। এ সময় রোকন তাকে হুমকি দিয়েছিলেন বলেও দাবি স্বজনদের।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফউদ্দিন জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে থানায় আনা হয়েছে। ত‌বে শিশুটির মৃত্যুর কারণ, তাকে কীভাবে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।