অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ | ৮ই আশ্বিন ১৪৩৩


ভোলায় পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৩৩

remove_red_eye

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের আয়োজনে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার ।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার শৃঙ্খলা ও সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ভোলা জেলা পুলিশ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করছে এবং মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সামনের চ্যালেঞ্জিং দিনগুলোতেও দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি পুলিশ সদস্যদের আহ্বান জানান।
এ সময় তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনসাধারণের সঙ্গে উত্তম ব্যবহার এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আহসানুজ্জামান, ভোলা জেলার সকল থানার ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, ডিআইও-১সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।