অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ | ৭ই আশ্বিন ১৪৩৩


ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৫

remove_red_eye

৩৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান ও সড়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে প্রধানমন্ত্রীর নির্দেশে ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে এসব কর্মসূচি পালন করা হয়।
এর অংশ হিসেবে দৌলতখান উপজেলার রাধাবল্লভ বাজারে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান পরিবেশন করা হয়। এতে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।
অন্যদিকে, লালমোহন পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে বিশেষ সড়ক প্রচার চালানো হয়। প্রচারের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে জনগণকে সচেতন করা হয়।




আরও...