বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা মার্চ ২০২৩ বিকাল ০৪:৩৮
৪৫১
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশি অনলাইন পোশাক ব্র্যান্ড ব্লুচিজের ‘ফ্যানফেস্ট’ উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অংশগ্রহণে বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানীর একটি হোটেলে ‘ব্লুচিজ ফ্যান ফেস্ট—মিট অ্যান্ড গ্রিট সাকিব আল হাসান’ শিরোনামে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।
বছরপূর্তি উপলক্ষে লয়্যাল গ্রাহকদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করেছে জনপ্রিয় অনলাইন অ্যাপারেল ব্র্যান্ড ব্লুচিজ। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ব্লুচিজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান।
আসন্ন ঈদ কালেকশন সমন্বিত এক্সক্লুসিভ র্যাম্প-শো দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। র্যাম্প-শোতে রুচিজ তাদের ঈদ কালেকশন উপস্থাপন করেছে। যার মধ্যে ছিল প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি, কুর্তি, সালোয়ার কামিজ, ওয়েস্টার্ন টপস, ফরমাল এবং ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, ডেনিম প্যান্ট ইত্যাদি।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘রুচিশীল ডিজাইনের সঙ্গে গ্রাহকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই হলো রুচিজের মূল উদ্দেশ্য। বিশ্বাস করি আমাদের প্রতিটি কালেকশন গ্রাহকদের চাহিদা পূরণ করবে। বিশ্বমানের ফ্যাশন ট্রেন্ড নিশ্চিত করতে আমাদের ডিজাইনাররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘আমরা অদূর ভবিষ্যতে ব্লুচিজকে একটি গ্লোবাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। আজ আমরা ব্লুচিজ ফ্যানফেস্ট আয়োজন করতে পেরে খুবই আনন্দিত এবং এটি আমাদের গ্রাহকদের জন্য অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে।’
এক মাসের বেশি সময় ধরে ফেসবুকে ‘ব্লুচিজ ফ্যানফেস্ট’ প্রচারণা চালানো হয়েছে। এ ক্যাম্পেইনের থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ২৬ ভাগ্যবান বিজয়ী সাকিব আল হাসানের সঙ্গে দেখার করার সুযোগ পেয়েছেন। বিশ্বসেরা অলরাউন্ডারের উপস্থিতি এবং মনোমুগ্ধকর র্যাম্প-শো’র মাধ্যমে অনুষ্ঠানটির শেষ হয়।
সুত্র জাগো
মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার
মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ
অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য : ড. তিতুমীর
সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে রীতিমতো ছেলেখেলা হয়েছে: রিজভী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত