অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ | ২৮শে কার্তিক ১৪৩৩


লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ ৫২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০৫

remove_red_eye

৩৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মো. নুর আলম (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সাবেক ওয়ার্ড কমিশনার মো. জুলফিকারের বসতঘরের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন নুর আলমের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
গ্রেপ্তার মো. নুর আলম লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত মো. হারিস মুন্সি।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় লালমোহন থানায় মামলা দায়ের করা হয়েছে।





আরও...