বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৬ রাত ০৯:৫১
৩২
আজ সেই ভয়াল ১২ নভেম্বর বিভিষীকাময় দিন
হাসিব রহমান : আজ সেই ভয়াল ১২ নভেম্বর। ভোলাসহ উপকুলবাসীর বিভিষীকাময় দিন। ১৯৭০ সালের এই দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল দ্বীপজেলা ভোলা। নিখোঁজ হয় সহস্রাধিক মানুষ। স্বজন হারানোর সেই ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন উপকূলের মানুষ। সেই ঘূর্ণিঝড়ের ৫৬ বছর পেরিয়ে গেলেও আজও ভোলার দুর্গম চরাঞ্চলের লাখো মানুষের নিরাপত্তায় এখনো গড়ে ওঠেনি পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র। এখনো ঘুর্ণিঝড় ও জলোচ্ছাসের কারনে আতঙ্কে দিন কাটে চরবাসীর। তাই প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্র নির্মান ও উদ্ধারকারী নিরাপদ নৌযান নির্মানের দাবী জানান স্থানীয়রা। এদিকে ভয়াল এই দিনটি স্মরনে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
স্থানীয়রা জানান,১৯৭০’র এর ১২ নভেম্বর দিন ভর ছিলো গুড়ি গুড়ি বৃষ্টি ও ঝড়ো বাতাস। সন্ধ্যার পর মুহুর্তেই ভয়াঙ্কর রুপ ধারন করতে থাকে ঝড় । গভীর রাতে শুরু হয় ঝড়ের তান্ডব। হারিকেনরুপী জলচ্ছাসের সময় ঝড়টি ভোলাসহ উপকূলীয় ১৮ টি জেলায় আঘাত হানে। তৎকালীন সময় তথ্যপ্রযুক্তি দুর্বল থাকায় উপকুলের মানুষ ঝড়ের পূর্বভাস পায়নি। এ সময় তিন দিকে নদী ও একদিকে সাগর বেষ্টিত দেশের বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলায় জলচ্ছাস হয়েছিল অন্তত ৮/১০ ফুট উচ্চতায়। রাস্তা-ঘাট, ঘর-বাড়ি, খাল-বিল, নদী-নালয় ভাসছিল লাশ আর লাশ। এমনকি গাছের সাথে ঝুলে ছিল শত শত মানুষের মৃতদেহ। বহু মানুষ তাদের প্রিয়জনের লাশ খুঁজেও পায়নি। তখন বাঁচতে কেউ গাছের ডালে, কেউ ঘরের উচু চালে আশ্রয় নিয়ে কোনমতে প্রানে রক্ষা পেলেও প্রায় ১০দিন পর্যান্ত তাদের প্রায় অভুক্ত কাটাতে হয়েছে। গত ৫৬ বছরে যে কয়টি ঘুর্নিঝড় হয়েছে তার মধ্যে সব চেয়ে ভয়াবহ ৭০’র ঝড়টি হিংস্র বলে প্রত্যক্ষ দর্শীরা জানান সেই ঝড়ের কাহিনী। ভোলার তুলাতুলির প্রায় সত্তর বয়ছ বয়স্ক মো: ফরিদ মিয়া বলেন,৭০ সনের ১২ নভেম্বরের দুই দিন আগে থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে ঘুর্ণিঝড় আঘাতহানে। তার বাড়িঘর ল্ডভন্ড হয়ে যায়। বহু মানুষ,গরু ছাগল কয়েক ফুট উচ্চতার জলোচ্ছাসে ভেসে যায়। তার মতো,অনেকে ঘর বাড়ি হারিয়ে নি:স্ব হয়েছেন। আবার অনেকেই পিতা মাতা সহ বহু স্বজন হারিয়েছেন। মো: ফরিদ মিয়ার মোতা দৌলতখানের ৭০ উর্ধো বৃদ্ধ শাহে আলমের মা ও স্ত্রীসহ তিনজনের সংসার ছিলো তার।৭০ এর ভয়াবহ ঘূর্ণিঝড়ের তান্ডবে তিনি এক স্থানে ও তার স্ত্রী অন্যস্থানে গাছের উপর ঝুলে থাকে প্রাণ রক্ষা পায়। কিন্তু হারিয়ে ফেলেছেন তার মমতাময়ী মা কে। আজও কোন সন্ধান পায়নি তার নিখোঁজ মায়ের।
প্রলঙ্কারী সেই বিভৎস ঝড়ের তান্ডবের খবর তখন দ্রুত জানতে পারেনি দেশ বাসী।ওই সময় বর্তমান সময়ের মতো আধুনিক যোগাযোগ মাধ্যম ছিলো না। যোগাযোগ ব্যবস্থা ছিল কঠিন। ওই সময় ভোলা থেকে সংবাদ পাঠানো এতো সহজ ছিলো না। তখন ভোলার প্রত্যক্ষদর্শী তৎকালিন পূর্ব দেশ পত্রিকার সাংবাদিক ভোলা থেকে প্রকাশিত দৈনিক বাংলার কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও ভোলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রয়াত এম. হাবিবুর রহমান ১২ নভেম্বর ঝড়ের পর তিনি সংবাদ ও ছবি সংগ্রহ করেন। তিনি ছবি ট্রলারের মাধ্যম ঢাকা পূর্বদেশ অফিসে পাঠান। আর সংবাদ পুলিশ এর ওয়্যারলস এর মাধ্যমে পত্রিকা অফিসে পাঠাতে সক্ষম হন। ৪ দিন পর ভোলা থেকে এম. হাবিবুর রহমানের প্রেরিত সংবাদ ‘’ বাংলার মানুষ কাঁদো ভোলার গাছে গাছে এখনো ঝুলছে অগনিত লাশ ‘’ শিরোনামে পূর্ব দেশ পত্রিকায় প্রকাশ হলে দেশবাসীসহ বিশ্ববাসী জানতে পারে। যা আজও ঢাকা পি আই বি সহ বিভিন্ন জাদুঘরে প্রদর্শীত হচ্ছে।
এদিকে ৭০ সনের শতাব্দির ভয়াবহ ঘুর্ণিঝড়ের ৫৬ বছর পেড়িয়ে গেলেও এখনো দ্বীপজেলা ভোলার মানুষকে প্রতিবছর একাধিক প্রাকৃতিক দুর্যোগ ঝড় জলোচ্ছাস মোকাবেল করে বসবাস করতে হয়। ভোলার কাচিয়া মাঝের,মদনপুর, চর জহিরুদ্দিন, চর মোজাম্মেল, কলাতলীরচর, চরনিজাম, ঢালচর, কুকরি-মুকরি, চর পাতিলাসহ জেলার অর্ধশতাধিক চরাঞ্চলে প্রয়োজনের তুলনায় আশ্রয় কেন্দ্রের সংখ্যা কম হওয়ায় এসব এলাকায় কয়েক লাখ মানুষ চরম ঝুঁকিতে বাস করছে। প্রতি বছর ঘুনিঝড়ে এখনো বহু মানুষ ও গবাদিপশুর প্রাণহানি। ক্ষয়ক্ষতি হয় কোটি কোটি টাকার সম্পদ। ভোলার মাঝের চরের বাসিন্দা শাহিনসহ স্থানীয়রা জানান, গত বর্ষায় মেঘনা নদীর ভাঙ্গনে একটি আশ্রয় কেন্দ্র ও ইউনিয়ন পরিষদ নদীতে বিলীন হয়ে গেছে। এতে করে ৫/৭ হাজার মানুষ ঝড় জলোচ্ছ্বাস হলে চরম বিপাকে পড়ে। কাছাকাছি আশ্রয় কেন্দ্র নেই। দূরে একটি থাকলেও মানুষ ঝড়ের সময় যেতে পারে না। তাই চরগুলোতে প্রয়োজনীয় সংখ্যক আশ্রয়কেন্দ্র নির্মানের দাবি জানান চরবাসী।
ভোলা সদর উপজেলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) টিম লিডার মো: আবুল হাসনাত তছলিম জানান, চরগুলোতে শুধু আশ্রয় কেন্দ্র ই নয় ,প্রয়োজন দুর্যোগকালিন সময় উদ্ধারকারী নিরাপাদ বিশেষ নৌযান । কারন ঝড় এলে বিচ্ছিন্ন চর গুলো থেকে মানুষকে নিরাপদে মূল ভূখন্ডে আনার জন্য কোন নিরাপদ নৌযান না থাকায় তারা অনেক বিপাকে পড়ে। যে কারনে দুর্যোগ কবলিত মানুষকে নিরাপদে আনা অনেক ঝুঁকির্পূন হয়ে ওঠে।
ভোলা জেলা পরিষদের প্রশাসক ও ভোলা রেডক্রিসেন্ট সোসাইটি আহবায়ক গোলাম নবী আলমগীর ১২ নভেম্বরের প্রলঙ্করী ঘূর্ণিঝড়ের ভয়াবহতার বর্নানা দিয়ে,আগামীতে এই ধরনের ঘুর্ণিঝড় থেকে উপকূলবাসীকে রক্ষা পেতে ঝড়ের পূর্বাভাস মনিটরিং ব্যবস্থা আরো শক্তিাশলী ও উদ্ধারৎপরাতা আরো গতিশীল করার জন্য গুরুত্বআরোপ করেন। এছাড়াও ১২ নভেম্বর জেলা পরিষদ হল রুমে একটি সভা ও দোয়া অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে জেলা প্রশাসক ডা: শামীম রহমান ৭০ এর ঘূর্ণিঝড়ের ভয়াবহতার কথা স্মরন করে জানান, ভোলা জেলায় ৮৮৪টি ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে। এছাড়াও আরো ১৩ আশ্রয় কেন্দ্র নির্মানের প্রস্তাবনা রয়েছে। তার পরও জনসংখ্যা বৃদ্বির প্রেক্ষাপটে মানুষের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে আরো আশ্রয় কেন্দ্র নির্মানের উদ্দোগ নেয়া হয়েছে। এছাড়াও দুর্যোগকালীন সময়ে নিরাপদে মানুষকে নিয়ে আসার জন্য পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রনালয়ের অধিনে চরফ্যাসনে একটি প্রজেক্টে ৮টি স্পিড বোট পাওয়ার ব্যাপারে পত্র দেওয়া হয়েছে।
১২ নভেম্বরের সেই ভয়াল স্মৃতি যেন আর কোনো পরিবারের জীবনে ফিরে না আসে। তাই দুর্গম চরাঞ্চলের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ। স্থানীয়দের প্রত্যাশা শুধু আশ্বাস নয়, দ্রুত পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নির্মান করে হলে দুর্যোগ ঝুঁকি থেকে রক্ষা পাবে দ্বীপ জেলা ভোলার মানুষ।
ভোলায় জিজেইউএস-এর মাঠকর্মীদের দুই দিনব্যাপী সতেজীকরণ প্রশিক্ষণ শুরু
চরফ্যাশনে ২ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ভোলায় আধুনিক মৎস্য চাষবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বড় ভাই আটক
লালমোহনে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ ৫২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী
লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত