অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ | ২৮শে কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে ২ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১২

remove_red_eye

৩৬

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মোঃ হাসান মাহমুদ ওরফে আরিফ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বেতুয়া লঞ্চঘাটসংলগ্ন সৈয়দ বাড়ির সামনে বেতুয়া-চরফ্যাশনগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আবু ইউসুফ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ওই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোঃ হাসান মাহমুদ ওরফে আরিফ হোসেন দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জালু মাতব্বর বাড়ির রুহুল আমিন ওরফে বশির মাতব্বরের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




ভোলার দুর্গম চরাঞ্চলের মানুষ এখনো দুর্যোগ ঝুঁকিতে

ভোলার দুর্গম চরাঞ্চলের মানুষ এখনো দুর্যোগ ঝুঁকিতে

ভোলায় জিজেইউএস-এর মাঠকর্মীদের দুই দিনব্যাপী সতেজীকরণ প্রশিক্ষণ শুরু

ভোলায় জিজেইউএস-এর মাঠকর্মীদের দুই দিনব্যাপী সতেজীকরণ প্রশিক্ষণ শুরু

ভোলায় আধুনিক মৎস্য চাষবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

ভোলায় আধুনিক মৎস্য চাষবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বড় ভাই আটক

লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বড় ভাই আটক

লালমোহনে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

লালমোহনে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ ৫২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ ৫২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী

লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

আরও...