অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ | ২৮শে কার্তিক ১৪৩৩


লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বড় ভাই আটক


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০৯

remove_red_eye

১২৮

লালমোহন  প্রতিনিধি: ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সহিদ (৬৬)-কে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. আব্দুল জলিল (৬৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে আব্দুল জলিল তাঁর নিজ সুপারি বাগান থেকে সুপারি পাড়তে গেলে বড় ভাই মো. সহিদ এতে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও গালাগালির ঘটনা ঘটে। একপর্যায়ে সহিদ তাঁর ছোট ভাই জলিলের গলা সুপারি গাছের সঙ্গে চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে শ্বাসরোধ হয়ে আব্দুল জলিলের মৃত্যু হয়।
নিহত আব্দুল জলিল ও অভিযুক্ত মো. সহিদ সম্পর্কে আপন ভাই। তাঁরা দুজনই মৃত মনু মিয়ার ছেলে এবং লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়ির বাসিন্দা।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তবে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ভোলা পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





ভোলার দুর্গম চরাঞ্চলের মানুষ এখনো দুর্যোগ ঝুঁকিতে

ভোলার দুর্গম চরাঞ্চলের মানুষ এখনো দুর্যোগ ঝুঁকিতে

ভোলায় জিজেইউএস-এর মাঠকর্মীদের দুই দিনব্যাপী সতেজীকরণ প্রশিক্ষণ শুরু

ভোলায় জিজেইউএস-এর মাঠকর্মীদের দুই দিনব্যাপী সতেজীকরণ প্রশিক্ষণ শুরু

চরফ্যাশনে ২ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চরফ্যাশনে ২ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ভোলায় আধুনিক মৎস্য চাষবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

ভোলায় আধুনিক মৎস্য চাষবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

লালমোহনে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

লালমোহনে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ ৫২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ ৫২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী

লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

আরও...