অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ | ২৮শে কার্তিক ১৪৩৩


ভোলায় জিজেইউএস-এর মাঠকর্মীদের দুই দিনব্যাপী সতেজীকরণ প্রশিক্ষণ শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪

remove_red_eye

৩৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) মাঠকর্মীদের দক্ষতা বৃদ্ধি ও মাঠপর্যায়ের কার্যক্রমে গতিশীলতা আনতে তিন দিনব্যাপী সতেজীকরণ প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে ভোলা সদর উপজেলার ইলিশা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জিজেইউএস শিশু সুরক্ষা কেন্দ্রের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত।

প্রশিক্ষণের উদ্বোধন করেন জিজেইউএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। 

এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন পরিচালক (ইন্টারনাল ট্রেনিং ও মনিটরিং) হুমায়ুন কবীর বক্তব্য দেন পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. মোস্তফা কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক (এইচআরডি) মো. আজাদ হোসেন।

প্রশিক্ষণের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন প্রশিক্ষণ বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার নুর মোহাম্মদ।

প্রশিক্ষণে সংস্থার মাইক্রোফাইন্যান্স বিভাগের মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তারা অংশ নিচ্ছেন। এতে মাঠপর্যায়ের কার্যক্রমের মানোন্নয়ন, সেবাদানের দক্ষতা বৃদ্ধি, তথ্য সংগ্রহ, প্রতিবেদন প্রস্তুতিসহ দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

সংস্থার প্রশিক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, মাঠকর্মীদের পেশাগত দক্ষতা হালনাগাদ এবং কার্যক্রমে আরও কার্যকর ও সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্ব পালনে কর্মকর্তাদের দক্ষতা ও কর্মদক্ষতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।