অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ | ৪ঠা আশ্বিন ১৪৩৩

আমদানি কম, লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ চট্টগ্রাম কাস্টমস

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা মার্চ ২০২৩ বিকাল ০৪:৩৬

remove_red_eye

৪৯৭

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি চট্টগ্রাম কাস্টমস। জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে ৯ হাজার ৭৪৬ কোটি টাকা পিছিয়ে রয়েছে দেশের অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের বৃহৎ এ প্রতিষ্ঠান। আমদানি কম হওয়ার কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা।

জানা গেছে, চট্টগ্রাম কাস্টমসে ২০২২–২৩ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৪ হাজার ২০৬ কোটি টাকা। এর মধ্যে জুলাই মাসে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার হাজার ৪৮২ কোটি টাকা, আগস্টে পাঁচ হাজার ৬৬১ কোটি, সেপ্টেম্বরে ছয় হাজার ৫৫৭ কোটি, অক্টোবরে ছয় হাজার ৫৫৭ কোটি, নভেম্বরে ছয় হাজার ৬০৪ কোটি, ডিসেম্বরে ছয় হাজার ৬০৪ কোটি টাকা, জানুয়ারিতে ছয় হাজার ৬৫২ কোটি, ফেব্রুয়ারিতে পাঁচ হাজার ৭৫৫ কোটি।

এছাড়া মার্চ মাসে ছয় হাজার ৮৪০ কোটি টাকা, এপ্রিলে ছয় হাজার ৮৪০ কোটি টাকা, মে মাসে চার হাজার ৭১৭ কোটি টাকা ও জুন মাসে ছয় হাজার ৮৪০ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আদায় হয়েছে ৩৯ হাজার ২২০ কোটি ১৭ লাখ টাকা।

একই সময়ে লক্ষ্যমাত্রা ছিল ৪৮ হাজার ৯৬৭ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯ হাজার ৭৪৬ কোটি ৮৩ লাখ টাকা কম। তবে গত ২০২১–২২ অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ে ৪ দশমিক ৭৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে কাস্টমস।

চট্টগ্রাম কাস্টমসের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ডলার সংকটের কারণে বিলাসীপণ্য আমদানি নিরুৎসাহিত করছে সরকার। যারা আমদানি করেছেন, তারাও শতভাগ মার্জিনে এলসি খুলেছেন। আবার অন্য প্রয়োজনীয় পণ্য আমদানিতেও শৈথিল্য ছিল।

তিনি আরও বলেন, এলসি যেমন কম হয়েছে, সে অনুপাতে আমদানিও কমেছে। আমদানিতে রাজস্ব আদায়ের কিছুটা স্থবিরতা বিরাজ করছে। তাছাড়া গত দুই-তিনমাস ধরে উচ্চ শুল্কের পণ্য আমদানি কমেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে পণ্যের আমদানি নিয়ন্ত্রণে শুল্ক হার বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার মো. ফাইজুর রহমানের মুঠোফোনে বেশ কয়েকবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সুত্র জাগো

ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান

ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান

মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার

মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার

মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ

মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য : ড. তিতুমীর

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য : ড. তিতুমীর

সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী

সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা

তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

আরও...