বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:১৩
৪৬৯
পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে । আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বাসস’কে জানান, ‘আগামি ২২ ফেব্রুয়ারি দেশের উত্তর-পূর্বাঞ্চলে হালকা অথবা গুড়িঁ গুড়িঁ বৃষ্টি হতে পারে। এ সময় শতকরা ৭০ ভাগ বৃষ্টি হওয়া সম্ভাবনা রয়েছে।’
তিনি বলেন, ‘এ সময় সামান্য বৃষ্টি হতে পারে। এরপরও আগামিকাল আমরা এ বিষয়ে আপগ্রেড জানাবো।’
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে । এছাড়া ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও রাজারহাট ও সীতাকুন্ডে ১৫ , দিনাজপুর ও তেঁতুলিয়ায় ১৬ , সৈয়দপুর ও টেকনাফে ১৬ দশমিক ৪, বদলগাছী ও ডিমলায় ১৬ দশমিক ৫, ঈশ্বরদী ১৬ দশমিক ৭, নিকলি ১৬ দশমিক ৮ এবং সন্দ্বীপে ১৬ দশমিক ৯ ডিগ্রি সলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ২, রাজশাহীতে ১৭ দশমিক ২, রংপুরে ১৬ দশমিক ৮, ময়মনসিংহ ১৮, সিলেটে ১৭ দশমিক ৭, চট্টগ্রামে ১৮ দশমিক ৫, খুলনায় ১৯ দশমিক ৮ এবং বরিশালে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আজ পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫৬ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ২৯ মিনিটে।
সুত্র বাসস
দৌলতখানে যৌতুক না দেওয়ায় গৃহবধূকে এসিড নিক্ষেপে ঝলসে দেওয়ার অভিযোগ
ভোলায় জেলা পুলিশের আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা
চরফ্যাশনে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই
ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত