অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

ভোলা নতুন আরো ১৭ জনের করোনা ভাইরাস শনাক্ত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জুলাই ২০২১ রাত ১০:৫২

remove_red_eye

৬৭২

 মোট আক্রান্ত ২২২১,মৃত্যু ২৬ জন, সুস্থ ২০২৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় গত ২৪ ঘন্টায় ৪২ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১২ জন ভোলা সদর, ৫ জন তজুমদ্দিন উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২২১ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ২৬ জনের। শুক্রবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ২ হাজার ২২১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ২৬  জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় আক্রান্ত ১৪৮৬ জনের মধ্যে সুস্থ ১৩৯১ জন। দৌলতখানে আক্রান্ত ১১৪ জনের মধ্যে সুস্থ ৯৬ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ২২৮ জনের মধ্যে সুস্থ ১৯৪ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৮৫ জনের মধ্যে সুস্থ ৭০ জন, লালমোহনে আক্রান্ত ১২৬ জনের মধ্যে সুস্থ ১১৮ জন, চরফ্যাশনে আক্রান্ত ১৪১ জনের মধ্যে সুস্থ ১২৩ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩৬ জনের মধ্যে সুস্থ ৩৪ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। করোনা আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে ২৬ জন ভর্তি রয়েছে। করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ২৬ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১৫ হাজার ৯৩২ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...