মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৫
২৮৮
মোঃ সজীব মোল্লা, মনপুরা : ভোলার মনপুরায় উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়। মঙ্গলবার এশাবাদ হাজীরহাট সদর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই পবিত্র কোরআন খতম ও দোয়া করা হয়।
এই সময় স্থানীয় হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা পবিত্র কোরআন খতম করে। দোয়া পরিচালনা করেন হাজিরহাট উত্তর বাজার জামে মসজিদের খতিব হাফেজ আবদুল মান্নান।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, ভোলা জেলা বিএনপির আইন বিষয়ক সহসম্পাদক এ্যাডভোকেট ছালাউদ্দিন প্রিন্স, বিএনপি নেতা সিরাজ পালোয়ান, উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক একরাম কবির, সদস্য সচিব মোঃ শাহীন সহ অন্যান্যরা।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত