লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৫ রাত ০৯:১৬
১৭৫
আকবর জুয়েল,লালমোহন : ভোলার লালমোহনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো. আবু বক্কর (৫৫)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে লালমোহন উপজেলার চর উমেদ ইউনিয়নের ০২ নম্বর ওয়ার্ডের কচুখালী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থল থেকে আবু বক্করের মরদেহ উদ্ধার করে। পরদিন বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত আবু বক্কর ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ওসমান গণি বলির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিহতের বোন জুলেখা বেগম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হলেও রাতে আর বাড়ি ফেরেননি আবু বক্কর। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে পরিচয় নিশ্চিত করা হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ছেলে সুলতান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে তাকে হত্যা করে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক