অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ২ জনের কারাদণ্ড

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই জুলাই ২০২১ রাত ১১:৫৩

remove_red_eye

৫৭৩

 ৫০ জনের জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউন বাস্তবায়নে আজ ২ জনকে ৩ দিন করে জেল ও ৫০ জনকে ৪০ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ২ টা পর্যন্ত জেলার ৪ উপজেলায় ৭টি মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই দন্ডাদেশ প্রদান করেন। এসময় মোট ৫২ টি মামলা দায়ের করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান জানান, সদর উপজেলায় ৩টি মোবাইল কোর্টে ২৮টি মামলায় ২৬ জনকে ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা ও ২ জনকে ৩ দিন করে কারাদন্ড প্রদান করে। দৌলতখানে ১ টি মোবাইল কোর্ট’র মাধ্যমে ৪ মামলায় ৪ জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। লালমোহনে ২ টি মোবাইল কোর্টে ১৮ মামলায় ১৮ জনকে ৮ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, মনপুরা উপজেলায় ২ মামলায় ২ জনকে ৭০০ টাকা জরিমানা করা হয়। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানকালে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া বৃষ্টির কারণে চরফ্যাসন, তজুমদ্দিন ও বোরহানউদ্দিনে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি।
এদিকে বিধি-নিষেধের ৭ম দিনে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। অতিপ্রয়োজনীয় যানবাহন, রিক্সা ও পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।  

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

আরও...