অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

ভোলার ১২ ইউপিতে ৪৭ কেন্দ্র ঝুঁকিপূর্ন, ভোটগ্রহনের প্রস্তুতি সম্পন্ন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে জুন ২০২১ রাত ১১:১২

remove_red_eye

৫৫৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলার চার উপজেলার ১২ ইউনিয়নে (ইউপি) ভোটগ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।  এসব ইউপি'র ১৪১ টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৭ টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ন হিসাবে চিহ্নিত করা হয়েছে।  ঝুঁকিপূর্ন ভোটকেন্দ্রের মধ্যে চরফ্যাশনে পাঁচ ইউনিয়নের ৪৫ কেন্দ্রের মধ্যে ১১টি, মনপুরায় দুই ইউনিয়নে ২২ কেন্দ্রের মধ্যে ১৩ টি, বোরহানউদ্দিনে দুই ইউনিয়নে ২১ কেন্দ্রের মধ্যে ৮ টি এবং তজুমদ্দিনে ৩ ইউনিয়নের  ৪৩টি কেন্দ্রের মধ্যে ১৫ টি কেন্দ্র ঝুঁকিপূর্ন।
শনিবার (১৯ জুন) জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।
ঝুঁকিপূর্ন কেন্দ্র থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস জানিয়েছে, কেন্দ্রগুলোতে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার সদস্য ছাড়াও নির্বাহী এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। শান্তিপূর্ন পরিবেশে ভোটগ্রহনের লক্ষে ১২ ইউটিতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সুত্র জানায়, আগামী সোমবার (২১ জুন) জেলার চার  উপজেলায় ইউপিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
এগুলো হচ্ছে বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ও সাচড়া, তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর, চাচরা ও চাঁদপুর, মনপুরা উপজেলার হাজিরহাট, দক্ষিন সাকুচিয়া এবং চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ, চর কলমি, হাজারিগঞ্জ, এওয়াজপুর ও জাহানপুর।
চরফ্যাশন উপজেলার ৫ ইউপি এবং বোরহানউদ্দিনের গঙ্গাপুর ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।  তবে সংরক্ষিত নারী সদস্য ও পুরুষ সদস্য পদে ভোট হবে।
চার উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ২৬ জন, পুরুষ সদস্য পদে ৪০৬ জন এবং সংরক্ষত নারী সদস্য পদে ১১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন অফিসার মোঃ আলা উদ্দিন আল মামুন বলেন,শান্তিপূর্ন পরিবেশে ভোটগ্রহনের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার  ১২ ইউপিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ন ভোটগ্রহনের লক্ষে নির্বাচনী এলাকায় পুলিশ, র্যাব, কোস্টগার্ড, বিজিবি ও আনসার এবং ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...