বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই জুন ২০২১ রাত ০৯:০২
৬৩৪
বাংলার কণ্ঠ ডেস্ক : দেশে করোনাভাইরাস সংক্রমণের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটাই বেড়েছে। শুধু তাই নয়, ৩৯ দিন পর এই প্রথম সংক্রমণের পরিমাণ ছাড়িয়েছে ২ হাজারের ঘর। অন্যদিকে, ৪১ দিন পর এই প্রথম নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছাড়িয়ে গেছে ১২ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ২ হাজার ৩২২ জনের মধ্যে। আর সংক্রমণ শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ। অন্যদিকে, আগের দিনের তুলনায় মৃত্যুও বেড়েছে। আগের দিন ৩৮ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৪ জন। ৯ মে’র পর একদিনে এত বেশি মানুষ মারা যাননি করোনা সংক্রমণ নিয়ে।
মঙ্গলবার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫১০টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষা বেড়েছে।
আগের দিন যেখানে নমুনা পরীক্ষা হয়েছিল ১৭ হাজার ১৬৯টি, সেখানে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৫৬টি নমুনা সংগ্রহ করে ১৯ হাজার ১৬৫টি পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট ৬০ লাখ ৮৬ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হলো।
নমুনা পরীক্ষার মতো গত ২৪ ঘণ্টায় শনাক্তের পরিমাণও বেড়েছে। আগের দিন ১ হাজার ৯৭০ জন করোনাক্রান্ত রোগী শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ২ হাজার ৩২২ জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ১৫ হাজার ২৮২ জনে।
এদিকে, গত ২৯ এপ্রিল দেশে একদিনে ২ হাজার ৩৪১ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছিলেন। এরপর ৩০ এপ্রিল ২ হাজার ১৭৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল। এর ৩৯ দিন পর এই প্রথম ২ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হলো একদিনে। আর সেটি ২৯ এপ্রিলের পর সর্বোচ্চ।
নমুনা পরীক্ষা ও সংক্রমণ শনাক্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হারও বেড়েছে। আগের দিন সংক্রমণের হার ছিল ১১ দশমিক ৪৭ শতাংশ। সেখানে গত ২৪ ঘণ্টায় এই হার ছিল ১২ দশমিক ১২ শতাংশ। সার্বিকভাবে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৪০ শতাংশে।
এদিকে, গত কয়েকদিন ধরেই সংক্রমণের হার বাড়ছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এই হার ১২ শতাংশ ছাড়িয়েছে। অথচ এর আগে সবশেষ গত ২৭ এপ্রিল দেশে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল ১২ দশমিক ৫১ শতাংশ। এরপর গত ৪১ দিনে আর কখনো সংক্রমণের হার ১২ শতাংশ অতিক্রম করেনি।
সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
ভোলায় কেকেএফ স্বনির্ভর আশ্রয় গ্রাম প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠান
ভোলার ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত
ভোলার ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা
উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী
অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর
নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে : মির্জা ফখরুল
কন্যাশিশুদের বিকাশে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: ডা. জুবাইদা
ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক