অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ | ১০ই অগ্রহায়ণ ১৪৩৩


আমার প্রিয় হাবিব ভাই


নুরুল ইসলাম রতন

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৩

remove_red_eye

৭

নুরুল ইসলাম রতন : হাবিব ভাইয়ের সাথে আমার পরিচয় ১৯৬৮ইং সন থেকে। বড় ভাই হিসেবে তিনি ছিলেন আমার শ্রদ্ধাভাজন গুরু জন। পরম শুভাকাঙ্খী। রক্তের বন্ধনে আবদ্ধ না হয়েও তিনি ছিলেন আমার আত্মীয়। ১৯৬৯ সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে জহুরুল হক (ইকবাল হল) হলের আবাসিক ছাত্র ছিলাম । হাবিব ভাই ঢাকা আসলে উঠতেন বঙ্গ বন্ধু এ্যাভিনিউসহ রমনা হোটেলে। আমরা উভয়েই এক সাথে ঢাকায় চলাচল করতাম। 
১৯৭০ সনে ১২ নভেম্বর প্রলংকারী ঘুর্ণিঝড়ের পরদিন ভোলা শহরে বুক সমান পানির মধ্য দিয়ে আমি ও হাবিব ভাই একত্রিত হয়ে মেঘনা নদী তীরবর্তী বন্যায় ক্ষতিগ্রস্ত ছবি সংগ্রহ করে প্রথমে দৈনিক পূর্বদেশ পত্রিকার মাধ্যমে বিশ্ববাসীর নজরে আনে।
১৯৭১ সনে পশ্চিমা হানাদার বাহিনীর আক্রমনের পূর্ব মূহুর্তে অসহযোগ আন্দোলন চলাকালীন ২১শে মার্চ আমি ও হাবিব ভাই ঢাকা শহর থেকে ভোলা চলে এসে পরবর্তীতে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করি ।

চাকরি থেকে অবসর নিয়ে আমেরিকায় চলে আসি সপরিবারে। হাজার মাইল দূরে থাকলেও যোগাযোগ হতো নিয়মিত। কথা হতো। প্রায় সময়ই তার কাছ থেকে ভোলার নানান খবর জানতে পারতাম। তবে হাবিব ভাইর একটা বিশেষ গুণ ছিল। তিনি কখনো কারো কুৎসা বা নিন্দা করতেন না। তার চোখে সকলেই ভাল। অর্থাৎ তার দৃষ্টি কেবল মানুষের ভাল দিকগুলোতেই পড়ত। বয়সে আমি ছোট হলেও তিনি সব সময় আমাকে আপনি বলে সম্বোভন করতেন। স্নেহ করতেন শ্রদ্ধা করতেন ভালবাসতেন। আমি এবং আমার পরিবারও তাকে অত্যন্ত কাছের একজন অভিভাবক হিসেবে শ্রদ্ধা করতাম। ভালবাসতাম। 
গত বছর যখন শুনি হাবিব ভাই এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তখন প্রথমে বিশ্বাস হতে চায়নি। বেশ কয়েক দিন মনটা ভার হয়েছিল। একজন প্রিয় মানুষ হারানোর কষ্টটা এখনো মাঝে মধ্যে আমাকে নাড়া দিয়ে যায়। যাক প্রকৃতির নিয়মে একদিন সকলকেই চলে যেতে হবে। হাবিব ভাই যেখানেই থাকুন আল্লাহ আপনাকে ভাল রাখুন। জান্নাতবাসী করুন। 


মো : ইয়ামিন