বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ দুপুর ১২:২১
৬
মোকাম্মেল হক মিলন : শ্রদ্ধা নিবেদন করছি অগ্রজ প্রথিতযশা সাংবাদিক এম. হাবিবুর রহমানের প্রতি। মহান আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করুন, আমিন! ভোলার মানুষের কল্যাণে কাজ করে গেছেন মরহুম এম হাবিবুর রহমান। তিনি সত্তরের ভয়াল জলোচ্ছ্বাস ও ঘুর্ণিঝড়ের খবর দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রকাশ করে সারা দেশে তথা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন। সেই সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ নেতৃবৃন্দ ছুটে এসেছিলেন ভোলা দ্বীপে। পরবর্তীতে ভোলার মেঘনা নদীর তীরবর্তী এলাকায় বেড়ীবাঁধ ও সবুজ বেষ্টনী গড়ে তোলা হয়েছে। ১৯৭০ সালের ১২ই নভেম্বরের স্বজন হারানোর স্মৃতি আজো মানুষের মনে গেঁথে আছে। বিশেষ করে স্বজন হারানো পরিবারের সদস্যদের মধ্যে। সাংবাদিক হাবিবুর রহমান সংবাদপত্র জগতের মানুষ হিসেবে পরিচিত ছিলেন ‘হাবিব রিপোর্টার’ নামে।
শ্রদ্ধাভাজন মরহুম এম হাবিবুর রহমান দৈনিক বাংলার কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। ভোলা প্রেস ক্লাবের দীর্ঘ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমি আশির দশকে সাংবাদিকতায় এসেছি। শুরু থেকেই তার সাথে আমার পরিচয় ছিল। পরবর্তীতে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এরপর তার প্রতিষ্ঠিত দৈনিক বাংলার কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম আমি সাংবাদিক মোকাম্মেল হক।
দীর্ঘ সময়ের অনেক স্মৃতি আজও ছবিমত মনে মাঝে ভেসে ওঠে। শুধু বলতে চাই নবীন প্রবীণ সাংবাদিক হয়েও এম হাবিবুর রহমানের স্নেহ মমতায় ছোট ভাই হিসেবে ছিলাম। কখনো বন্ধুর মত, কখনো ছোট ভাই আবার কখনো সহকর্মী হিসেবে। শুধু তাই নয় একজন আপনজন হিসেবে পারিবারিক সম্পর্ক অটুট ছিল। শ্রদ্ধা ও সম্মানের আসনেই ছিলেন এম হাবিবুর রহমান। চিরদিন অটুট থাকবে সম্মান। পরকালের জীবনে জান্নাতবাসী হোন এবং আল্লাহ যেন মরহুম এম হাবিবুর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন!
গুণীজন হাবিবুর রহমানের অনুপস্থিতি অনুভব করছি
অনেক সাংবাদিক গড়ার কারিগর হাবিবুর রহমান এক কিংবদন্তি
স্মৃতির পাতায় আলোকিত মানুষ এম হাবিবুর রহমান
একজন অভিভাবক একজন পথপ্রদর্শক একজন নিরহংকার মানুষ হাবিব কাকা
‘মলয়, তুমি কোথায় ?’ আমাকে করা জীবনের শেষ ফোন কল
ছোট বেলায় মামার সাথে স্মৃতিতে গাথা সে কালের কিছু কথা
হাবিব কাকা নেই, রয়ে গেছে তাঁর ভালোবাসা ও পথচলার স্মৃতি
হাবিবুর রহমান ভোলা প্রেসক্লাবকে সম্মানিত করেছেন
দ্বীপের কান্না থেকে ইতিহাসের অক্ষরে অমর হয়ে থাকবেন হাবিব রিপোর্টার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত