মোঃ আবদুল কাদের সোহেল
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৯
৩
মোঃ আবদুল কাদের সোহেল : সত্তরের প্রলংয়করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের “কাঁদো বাঙ্গালী কাঁদো” শিরোনামে ভেসে উঠে তখনকার সময়ের “দৈনিক পূর্বদেশ পত্রিকার” রিপোটার এম, হাবুিবুর রহমান যিনি ছিলেন একজন সৎ, আদর্শবান ও নির্ভীক সাংবাদিক। বৃহত্তর খুলনা বিভাগে যিনি “হাবীব রিপোর্টার” নামে বেশ পরিচিতি ও সুখ্যাতি অর্জন করেন। ভোলায় রিপোর্টার বা সাংবাদিক বললে শুধুমাত্র হাবিব রিপোটারকে মানুষ চিনতেন ও জানতেন।
দীর্ঘ দিনের অভিজ্ঞতার আলোকে তিনি প্রকাশ করেন “ দৈনিক বাংলার কণ্ঠ” পত্রিকাটি। যেখানে তুলে ধরা হতো ভোলার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে জেলা এই প্রান্ত থেকে ওই প্রান্তের খবরা-খবর। যে পত্রিকাটি তিনি তার নিজের অর্থায়নে একক প্রচেষ্টায় পরিচালনা করতেন। কারন তখনকার সময়ে পত্রিকা বিক্রি করে কর্মচারী তথা হকারের বেতন দেওয়ার মতো পয়সা হতো না। যেটুকু বিজ্ঞাপন আসতো তা দিয়ে অফিস খরচা ও সাংবাদিকদের চা-নাস্তার টাকা দেওয়া যেত না। অফিস স্টাফদের বেতন দেওয়া তো দুরের কথা।
স্মৃতিতে গাঁথা অনেক স্মৃতি সবতো বলা সম্ভব না, তবুও কিছু কথা না বললেই নয়। তখনকার সময় ছিলনা কোন কম্পিউটার বা আধুনিক যন্ত্রপাতি। ছিল কলের মেশিন, যা হাতে ঘুরিয়ে কাগজ বের করা হতো। তখনকার সময় লোহার অক্ষরগুলি একটি লোহার প্লেটে একটির পর একটি বসিয়ে লেখা সাজানো হতো। যা সারা রাতভর আমি পাশে বসে দেখতাম, যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অনেক সময় বিদ্যুত থাকতো না হারিকেন বা মোমবতি জ্বালিয়ে কাজ করতে হতো যা ছিল অত্যন্ত দূর্বিসহ কাজ। সাংবাদিকরা সারাদিন বিভিন্ন নিউজ কালেকশন করে সন্ধ্যায় অফিসে বসে সাজিয়ে স্লিপ করে দিতেন ভিতরের প্রেসে কাজ করার জন্য। এই স্লিপটা দেখে সারারাত ভর এই লোকগুলো একটি একটি করে সাজিয়ে পত্রিকার জন্য রেডি করতো। যা ছিল খুবই কষ্টকর ও বেদনা দায়ক। সারা রাত কাজ করার পর প্রুফ দেখে প্রিন্ট অর্ডার করে সকালে পত্রিকাটি ছাপা হতো যখন সারাদিনের ক্লান্তি তখন নিমিষেই শেষ হয়ে যেতো পত্রিকার বড় বড় হেডলাইনগুলো দেখে খুব মজা লাগতো। তাই বার বার মনে পড়ে সেই সময়ের অসহায় মানুষগুলোর কথা, যাদের অক্লান্ত পরিশ্রমে বের হতো পত্রিকাটি। মনে পড়ে- তখনকার সময়ের প্রেসের সেই লোকজনের কথা যাদের সাথে আমি নিজেও ওই টাইপ করা শিখেছি। যারা আমাকে এবং আমার মামাকে শত কষ্টের মাঝেও কাজের অনুপ্রেরণা যোগাতে সহায়তা করতো। যাদের কথা আমার এখনো বার বার মনে পড়ে আফসার উদ্দিন বাবুল মামা, অমিতাভ অপু মামা, জাহাঙ্গীর মামা, মোকাম্মেল হক মিলন মামা, রফিক মামা, অফিসের পিয়ন হিরনের কথা, মেশিনম্যান শহীদের কথা, সেই মানিক ভাই, হেলাল ভাই, নাছির কাকা, রফিজল কাকাসহ আরো অনেকের কথা আজো আমার মনে ভেসে উঠে। যাদেও অক্লান্ত পরিশ্রমের গড়ে উঠে “দৈনিক বাংলার কণ্ঠ” পত্রিকাটি। আরো অনেকে আছেন যাদের কথা আজও আমার স্মৃতিতে ভাসে। কারন ১৯৯৫ সালের কথা যা আজও আমার চোখে ভাসে সেই দূর্বিসহ জীবনের স্মৃতিগাঁথা রাত্রী যাপন।
এই পত্রিকাটি চালাতে গিয়ে আমি সচক্ষে দেখেছি মামার অনেক কষ্টের দিন পার করতে। মামা এই পত্রিকার অফিসের ষ্টাফদের বেতন দিতে গিয়ে অনেক সময় নিজের গচ্ছিত জমি-জমা বিক্রি করতে হয়েছে। অনেকের কাছ থেকে ধার কর্য করতে হয়েছে। তারপরও তিনি স্টাফদেরকে চালিয়ে নিতেন, বুঝতে দিতেন না। মামাকে দেখতাম সারাদিনের কাজের শেষে রাত্রে অফিসে এসে কিছু নিউজ এডিট করতো। পাশিপাশি আমাদেরকে ভোলার বিভিন্ন অঞ্চলের স্মৃতিচারণ করতো এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়ের দৃশ্যপটের কথা আমাদেরকে শুনাতেন। প্রায় রাত্রেই আমি মামাকে নিয়ে যখন বাসায় যেতাম তখনকার কিছু কথা আমার বেশ মনে পড়ে। রাতের বেলায় রাস্তায় আমি ও মামা। প্রতিরাতেই কিছু কুকুরের সাথে দেখা হতো। কুকুরগুলো যখন আমাদের দেখতো তখন শুধু ঘেউ ঘেউ শব্দ শুনতাম আর মনে মনে ভয় পেতাম না জানি কামড়ে বসে। তারপর যখন বাসায় যেতাম দেখতাম বাসার সবাই ঘুমাচ্ছে, আমি আর মামা শুধু সজাগ আছি। তারপর টেবিলে রাখা খাবার খেয়ে ঘুমিয়ে পড়তাম। গভীর রাতে শুবার পরও দেখতাম মামা ভোর বেলা উঠে প্রচণ্ড শীতের মধ্যে চাদর মোড়ানো অবস্থায় বসে বিবিসি’র নিউজ শুনছে। যা দেখে আমি রীতিমত হতবাক হতাম।
মোদ্দাকথা এই পত্রিকাটি চালাতে গিয়ে মামা তার অনেক সম্পত্তি হারিয়েছেন তারপরও তিনি দৈনিক বাংলার কণ্ঠ” পত্রিকাটিকে আগলিয়ে রেখেছেন। যা আজ ব্যাক্তিগতভাবে আমার মাঝে স্মৃতি স্বরূপ হয়ে আছে। সবচেয়ে মজার বিষয় হলো সারারাত কষ্টের পর যখন ভোর বেলা পত্রিকাটি প্রকাশিত হতো, মানুষের মাঝে ছড়িয়ে পড়তো বিভিন্ন চায়ের আড্ডায়, তখন সকল দুঃখ-বেদনা-কষ্টগুলো সব ভুলে যেতাম, মনের মাঝে প্রশান্তি পেতাম এবং আনন্দে উচ্ছাসিত হতাম--- জীবনের মাঝে একরাশ শান্তি খুঁজে পেতাম। [ লেখক : বাংলার কণ্ঠের সাবেক স্টাফ রিপোর্টার ]
একজন অভিভাবক একজন পথপ্রদর্শক একজন নিরহংকার মানুষ হাবিব কাকা
‘মলয়, তুমি কোথায় ?’ আমাকে করা জীবনের শেষ ফোন কল
হাবিব কাকা নেই, রয়ে গেছে তাঁর ভালোবাসা ও পথচলার স্মৃতি
হাবিবুর রহমান ভোলা প্রেসক্লাবকে সম্মানিত করেছেন
দ্বীপের কান্না থেকে ইতিহাসের অক্ষরে অমর হয়ে থাকবেন হাবিব রিপোর্টার
আমার প্রিয় হাবিব ভাই
উপকূলের গণমুখি সাংবাদিকতার পথিকৃৎ : হাবিবুরর রহমান
যুগ যুগ ধরে ভোলার মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন হাবি রিপোর্টার
সততা ও সাহসের এক আলোর দিশারী : এম. হাবিবুর রহমান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত