মোকতাদির বিল্লাহ
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৭
৫
মোকতাদির বিল্লাহ : এম. হাবিবুর রহমান। হাবিব ভাই। উনি কেবল ভোলা প্রেসক্লাবের সভাপতি ছিলেন না, উনি ভোলা প্রেসক্লাবকে সম্মানিত করেছেন। উকি ওনার নিজের পকেটের টাকা দিয়ে প্রেসক্লাব গঠন করেছেন। প্রথম অবকাঠামো দাঁড় করিয়েছিলেন। আমি আগের প্রেসক্লাব ভবনের কথা বলছি। তৎকালীন মহকুমা প্রশাসক মাহাবুবুর রশিদ এর কাছ থেকে ভবন করার জন্য জমি নিয়ে ( বর্তমান ভবন যেখানে) প্রথম একতলা বিশিষ্ট পাকা ভবন তৈরির কাজ শুরু করেন। যৎসামান্য সিমেন্ট ছাড়া পুরো নিজের টাকায় একতলা ভবন করেন হাবিবুর রহমান। পরে এর উপর দ্বি-তলভবন হয়। আমরা তাকে কখনই ভুলতে পারি না। প্রেসক্লাবকে সমৃদ্ধ করতে উনি কলেজের শিক্ষকদের সাংবাকিতায় আসতে উদ্বুদ্ধ করতেন। ভোলা কলেজের শিক্ষক প্রফেসর মিজানুর রহমান ইংরেজি দৈনিক পত্রিকা বাংলাদেশ টাইমস, অধ্যক্ষ সামসুল আলম সেলিম চৌধুরী ডেইলি অবজারভার পত্রিকায় সাংবাদিকতা করেন। তাদের প্রেসক্লাবের সদস্য করেন হাবিবুর রহমান। সাবেক অধ্যক্ষ ফারুকুর রহমানও প্রেসক্লাবের সভাপতি ছিলেন। ভোলা শহরের এমন শ্রদ্ধেয় ও গণ্যমান্য ব্যক্তিরা প্রেসক্লাবের সদস্য থাকায় প্রেসক্লাবের গ্রহণযোগ্যতা বেড়ে যায়। হাবিব ভাই’র কর্মজীবনে প্রেসক্লাবের জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন। তিনি দায়িত্বে না থাকলেও কখনও এর ক্ষতি চাইতেন না। প্রেসক্লাবকে প্রশাসনসহ সর্বমহলে গ্রহণযোগ্য করে তোলার পেছনে তার অবদান সবচেয়ে বেশি ছিল। তিনি নিজে পড়াশুনা করতেন। জেলা প্রশাসনের মিটিং এর পাশাপাশি নিজের গণমাধ্যমে স্থানীয় সমস্যা তুলে ধরে তার সমাধানের চেষ্টা করতেন। এ জন্য প্রেসক্লাব সাধারণ মানুষের কাছেও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়। আমরা তার এই ধরনের অবদানের জন্য তাকে সব সময় স্মরণ করব। ভোলার সুশীল শ্রেণির মানুষ স্মরণ করবে। একই সঙ্গে সাধারণ মানুষ তাকে স্মরণে রাখবে বলে আমি বিশ্বাস করি। উনি এমন প্রতিষ্ঠানের নেতৃত্ব দিতেন যে প্রতিষ্ঠান ছিল সকলের জন্য নিবেদিত। তিনি প্রেসক্লাবের প্রথম গঠণতন্ত্র ও পরবর্তিতে ২০২২ সালে সংশোধন এনে আধুনিক মানের ও সাংবাদিকদের স্বার্থ রক্ষার গঠনতন্ত্র প্রণয়নের নেতৃত্ব দেন। তার এমন কাজের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
[ লেখক : ভোলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ]
‘মলয়, তুমি কোথায় ?’ আমাকে করা জীবনের শেষ ফোন কল
ছোট বেলায় মামার সাথে স্মৃতিতে গাথা সে কালের কিছু কথা
হাবিব কাকা নেই, রয়ে গেছে তাঁর ভালোবাসা ও পথচলার স্মৃতি
দ্বীপের কান্না থেকে ইতিহাসের অক্ষরে অমর হয়ে থাকবেন হাবিব রিপোর্টার
আমার প্রিয় হাবিব ভাই
উপকূলের গণমুখি সাংবাদিকতার পথিকৃৎ : হাবিবুরর রহমান
যুগ যুগ ধরে ভোলার মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন হাবি রিপোর্টার
সততা ও সাহসের এক আলোর দিশারী : এম. হাবিবুর রহমান
আমার দেখা একজন নির্ভীক কলম-যোদ্ধা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত