মো: ইয়ামিন
প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৩
৪০
হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন সকলের কাছে দোয়া প্রার্থনা
মো: ইয়ামিন : জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ৩ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন ভোলার সাংবাদিক ফখরে আজম পলাশ। শারীরিক অসুস্থতা ও জীবনের কঠিন সংকটময় মুহূর্তে দলীয়, সাংস্কৃতিক ও সাংবাদিক অঙ্গনের সহযোদ্ধা, সহকর্মী, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।
ফখরে আজম পলাশ দৈনিক বাংলার কণ্ঠের স্টাফ রির্পোটার এবং ‘তৃতীয় মাত্রা’র তজুমদ্দিন প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। ভোলার সাংবাদিকতা, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি পরিচিত মুখ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন তিনি। চিকিৎসার অংশ হিসেবে তাঁকে নাভিতে একাধিক ইনজেকশন নিতে হয়েছে। ইনজেকশনের তীব্র যন্ত্রণা সহ্য করার পর অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়ার প্রস্তুতির কথাও উল্লেখ করেন তিনি। পরবর্তী পরিস্থিতি কী হবে, তা একমাত্র মহান আল্লাহই জানেন বলে আবেগাপ্লুত হয়ে লেখেন পলাশ।
নিজের জীবনের অনিশ্চিত সময়ের কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ পথচলায় যাঁদের জন্য সময়, শ্রম ও ভালোবাসা ব্যয় করেছেন, তাঁদের সবার সুখ, শান্তি ও সাফল্য কামনা করেন। জীবনের কঠিন সময়ে মানুষের সম্পর্ক ও বাস্তবতার নানা দিক উপলব্ধি করার কথাও তাঁর লেখায় উঠে এসেছে।
বার্তায় তিনি আরও উল্লেখ করেন, জীবনের দীর্ঘ পথচলায় মঞ্চের আলো-আঁধার কিংবা মিছিল-স্লোগানের ব্যস্ততায় জানা-অজানায় কারও মনে কষ্ট দিয়ে থাকলে সবাই যেন তাঁকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। কারও প্রতি কোনো অভিযোগ বা বিদ্বেষ নেই জানিয়ে সবার কল্যাণ কামনা করেন তিনি।

এদিকে সাংবাদিক ফখরে আজম পলাশের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর ভোলার সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অঙ্গনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর দ্রুত সুস্থতা কামনা করে অনেকে দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।
সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, সব সংকট কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন ফখরে আজম পলাশ। মহান আল্লাহ তাঁর চিকিৎসা সফল করুন, তাঁকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং প্রিয়জন ও সহকর্মীদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দিন—এটাই সবার আন্তরিক প্রার্থনা।
ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি
লালমোহনে শিক্ষা প্রতিষ্ঠান ও অধ্যক্ষকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ নিরপেক্ষ তদন্তের দাবি
ভোলায় জাতীয় শিক্ষক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার চিঠির বাক্স আর পিয়নের কাঁধের লাঠি
লালমোহনে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম: রিজভী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত