অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ ১৪৩৩


স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম: রিজভী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩১

remove_red_eye

৪০

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সেনাবাহিনীকে আধুনিক করে গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য।

আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক র‌্যালির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত একটি আধুনিক সেনাবাহিনী গড়ে না তুলে সমান্তরালভাবে রক্ষীবাহিনী গঠন করা হয়েছিল। সেনাবাহিনীকে কাউন্টার করার জন্যই রক্ষীবাহিনী গঠন করা হয়। এ বাহিনী দিয়ে সারাদেশে বিরোধী দলকে দমন ও রক্তাক্ত করা হয়েছে। সারাদেশ থেকে প্রগতিশীল অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এ সময় প্রায় ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়।

তিনি বলেন, আজ সশস্ত্র বাহিনী দিবস। সিপাহী-জনতার ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহীরা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে জনগণের সঙ্গে একাত্ম হয়েছিলেন। এই ৭ নভেম্বর বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র, অসংখ্য টেলিভিশন চ্যানেল এবং মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে। এ ক্ষেত্রে সশস্ত্র বাহিনী ও জনগণের এক অপরিসীম অবদান রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশাপাশি তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া ও তাঁদের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানও সেনাবাহিনীকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতীক। তিনি বহুদলীয় গণতন্ত্রেরও প্রতীক। তাঁর গড়ে তোলা আধুনিক সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রুহুল কবির রিজভী বলেন, পরাজিত শক্তি যারা অন্যের পদতলে নিজেদের আত্মসমর্পণ করে ও ক্রীতদাসের মতো কাজ করে, তারা মনে রাখবে— এ দেশের মানুষ স্বাধীনতাকামী। 

এ সময় তিনি আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে বাংলাদেশের জনগণের নিজস্ব চিন্তা ও আকাঙ্ক্ষা রয়েছে। যারা এসব আকাঙ্ক্ষাকে দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী দিবস ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান আজ একাকার হয়ে গেছে।

তিনি বলেন, এ দিবসে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছে এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। কারণ, তিনি বাংলাদেশে একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।

র‌্যালির নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর হয়ে পল্টন মোড় অতিক্রম করে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব এস এম জাহাঙ্গীর, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, সহসভাপতি জিয়াউর রহমান জিয়া ও কামাল আনোয়ার আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য এবিএম মহসিন বিশ্বাস ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

এছাড়াও উপস্থিত ছিলেন— স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন ও ডা. জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, বর্তমান কমিটির সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. হুমায়ুন কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

 





ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

লালমোহনে শিক্ষা প্রতিষ্ঠান ও অধ্যক্ষকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ নিরপেক্ষ তদন্তের দাবি

লালমোহনে শিক্ষা প্রতিষ্ঠান ও অধ্যক্ষকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ নিরপেক্ষ তদন্তের দাবি

ভোলায় জাতীয় শিক্ষক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভোলায় জাতীয় শিক্ষক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তজুমদ্দিনের সাংবাদিক ফখরে আজম পলাশ গুরুতর অসুস্থ

তজুমদ্দিনের সাংবাদিক ফখরে আজম পলাশ গুরুতর অসুস্থ

জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার চিঠির বাক্স আর পিয়নের কাঁধের লাঠি

হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার চিঠির বাক্স আর পিয়নের কাঁধের লাঠি

লালমোহনে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

লালমোহনে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

আরও...