অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় জাতীয় শিক্ষক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৪

remove_red_eye

৩৫

শিক্ষকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


বাংলার কণ্ঠ প্রতিবেদক : “শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগর। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও মূল্যায়ন নিশ্চিত না হলে একটি জাতির শিক্ষাব্যবস্থা ও ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।” — বক্তারা এসব কথা বলেন।
২১ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় ভোলা শহরের একটি রেস্টুরেন্টে জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মাওলানা আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি এ বি এম জাকারিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম এম নুরুল ইসলাম, ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসির আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা বেলাল হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি ইব্রাহিম আল মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার প্রশিক্ষণ সম্পাদক মো. আব্দুল মোমেন, সাহিত্য সম্পাদক এইচ এম আল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষকরা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান কারিগর। অথচ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার ও প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষকদের জীবনমান উন্নয়ন, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষকদের অবমূল্যায়ন করে মানসম্মত শিক্ষা ও উন্নত জাতি গঠন সম্ভব নয়।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া দ্রুত বাস্তবায়ন করতে হবে। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তাঁরা। পাশাপাশি শিক্ষকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সোচ্চার হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আগামী দুই বছরের জন্য জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন—সভাপতি: আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী,সহ-সভাপতি: মাস্টার হাবিবুর রহমান,সহ-সভাপতি: শামসুল আলম চৌধুরী,সেক্রেটারি: প্রভাষক মেহেদী হাসান,জয়েন্ট সেক্রেটারি: আবুল কালাম আজাদ।
নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় এবং শিক্ষা ও শিক্ষকতার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

লালমোহনে শিক্ষা প্রতিষ্ঠান ও অধ্যক্ষকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ নিরপেক্ষ তদন্তের দাবি

লালমোহনে শিক্ষা প্রতিষ্ঠান ও অধ্যক্ষকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ নিরপেক্ষ তদন্তের দাবি

তজুমদ্দিনের সাংবাদিক ফখরে আজম পলাশ গুরুতর অসুস্থ

তজুমদ্দিনের সাংবাদিক ফখরে আজম পলাশ গুরুতর অসুস্থ

জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার চিঠির বাক্স আর পিয়নের কাঁধের লাঠি

হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার চিঠির বাক্স আর পিয়নের কাঁধের লাঠি

লালমোহনে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

লালমোহনে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম: রিজভী

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম: রিজভী

আরও...