লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৩
১০৬
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় শাজাহান কবির (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গজারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লালমোহন বাজারের স্যানিটেশন ব্যবসায়ী নিহত শাজাহান কবির উপজেলার কালমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি কালমা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং লালমোহন উপজেলা মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের গজারিয়া বাজার এলাকা অতিক্রম করছিলেন শাজাহান কবির। এ সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি
লালমোহনে শিক্ষা প্রতিষ্ঠান ও অধ্যক্ষকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ নিরপেক্ষ তদন্তের দাবি
ভোলায় জাতীয় শিক্ষক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
তজুমদ্দিনের সাংবাদিক ফখরে আজম পলাশ গুরুতর অসুস্থ
জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার চিঠির বাক্স আর পিয়নের কাঁধের লাঠি
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম: রিজভী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত