অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৩

remove_red_eye

৩৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং শিক্ষার অগ্রগতি তুলে ধরতে ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হামদ-নাত, দেশাত্মবোধক গান, নৃত্য ও কবিতা আবৃত্তিসহ শিক্ষার্থীদের নানা পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
শনিবার (২১ নভেম্বর) ভোলা সদর উপজেলার ৪২ নং ধনিয়া ইউনিয়ন পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি ওয়াচ কার্যক্রমের আওতায় এ শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) অতিরিক্ত পরিচালক ড. খলিলুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুকসানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জিজেইউএসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন। বক্তব্য দেন ওয়াচ কমিটির সহসভাপতি হেলাল উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া তাকি ও রাফিয়া আক্তার। 
মেলায় সাতটি স্টলের মাধ্যমে শিক্ষার অগ্রগতি ও শিশুদের বিকাশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এর মধ্যে ছিল হ্যাপি রিডিং আওয়ার, ডিজিটাল লাইব্রেরি, আনন্দময় পাঠ কার্যক্রম, স্বাস্থ্য পাঠশালা ও ব্লাড গ্রুপিং কার্যক্রম। এসব স্টলের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা, স্বাস্থ্য ও সৃজনশীলতা বিকাশে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা হামদ-নাত, দেশাত্মবোধক গান, নৃত্য ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের প্রাণবন্ত পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জিজেইউএসের প্রোগ্রাম অফিসার ইসমাইল জাবিউল্লাহ ও অফিসার মো. কামরুজ্জামান।
গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও ওয়াচ কমিটির বাস্তবায়নে আয়োজিত এ মেলার মাধ্যমে শিক্ষার বিভিন্ন উদ্যোগ, কার্যক্রম ও অগ্রগতি স্থানীয় জনগোষ্ঠীর সামনে তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে কমিউনিটির অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়।





একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

লালমোহনে শিক্ষা প্রতিষ্ঠান ও অধ্যক্ষকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ নিরপেক্ষ তদন্তের দাবি

লালমোহনে শিক্ষা প্রতিষ্ঠান ও অধ্যক্ষকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ নিরপেক্ষ তদন্তের দাবি

ভোলায় জাতীয় শিক্ষক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভোলায় জাতীয় শিক্ষক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তজুমদ্দিনের সাংবাদিক ফখরে আজম পলাশ গুরুতর অসুস্থ

তজুমদ্দিনের সাংবাদিক ফখরে আজম পলাশ গুরুতর অসুস্থ

জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার চিঠির বাক্স আর পিয়নের কাঁধের লাঠি

হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার চিঠির বাক্স আর পিয়নের কাঁধের লাঠি

লালমোহনে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

লালমোহনে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম: রিজভী

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম: রিজভী

আরও...