অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ | ২৮শে কার্তিক ১৪৩৩


ভোলায় আধুনিক মৎস্য চাষবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১১

remove_red_eye

৩৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি সম্প্রসারণের লক্ষ্যে ভোলায় ২৫ জন মৎস্য চাষিকে প্রশিক্ষণ দিয়েছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।

বুধবার (১১ নভেম্বর) সংস্থাটির প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিশ্ব ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় ‘মৎস্য উপখাতে সহনশীল ও পরিবেশবান্ধব প্রবৃদ্ধির জন্য প্রযুক্তি ও চর্চার প্রয়োগ’ উপপ্রকল্পের অধীনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে উদ্ভোদন করে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জিজেইউএসের পরিচালক হুমায়ুন কবীর, উপপরিচালক গোপাল চন্দ্র শীল ও টেকনিক্যাল অফিসার তাজুল ইসলাম।

প্রশিক্ষণে আধুনিক মৎস্য চাষের প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে ২৫ জন মৎস্য চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়। মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং পরিবেশের ভারসাম্য বজায় রেখে টেকসই চাষাবাদে চাষিদের সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।





ভোলার দুর্গম চরাঞ্চলের মানুষ এখনো দুর্যোগ ঝুঁকিতে

ভোলার দুর্গম চরাঞ্চলের মানুষ এখনো দুর্যোগ ঝুঁকিতে

ভোলায় জিজেইউএস-এর মাঠকর্মীদের দুই দিনব্যাপী সতেজীকরণ প্রশিক্ষণ শুরু

ভোলায় জিজেইউএস-এর মাঠকর্মীদের দুই দিনব্যাপী সতেজীকরণ প্রশিক্ষণ শুরু

চরফ্যাশনে ২ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চরফ্যাশনে ২ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বড় ভাই আটক

লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বড় ভাই আটক

লালমোহনে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

লালমোহনে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ ৫২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ ৫২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী

লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

আরও...