অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ | ২৮শে কার্তিক ১৪৩৩


লালমোহনে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০৭

remove_red_eye

৩৭

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমরান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান ওই এলাকার ইউনুছ মাঝির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নিজ বাড়ির উঠানে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে যান ইমরান।

এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।