বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:১১
৫১৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ইলিশা তালতলি লঞ্চ ঘাটের পল্টুনের এফ এস তার ছিরে বিছিন্ন হয়ে বিআইডব্লিউটিএ'র টার্মিনাল নদীর ভিতরে চলে গেছে। আজ বৃহস্পতিবার সকালে অতিরিক্ত লঞ্চের চাপ ও মেঘনা নদীর তীব্র স্রোতের চাপে এ ঘটনা ঘটে। এতে করে ঢাকা - ভোলা রুটের কয়েক হাজার যাত্রী দুর্ভোগের মুখে পড়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ইলিশা তালতলি লঞ্চ ঘাটে ধারন ক্ষমতার অতিরিক্ত একই সাথে ৪ টি লঞ্চ ঘাট করে যাত্রীদের উঠানোর চেষ্টা করে। এতে করে অতিরিক্ত চাপের কারণে পল্টুনের এফ এস তার ছিরে যায়। এক পর্যায়ে মেঘনা নদীর তীব্র স্রোতের তোড়ে বিআইডব্লিউটিএ'র লঞ্চ টার্মিনাল বিচ্ছিন্ন হয়ে নদীর ভিতরে চলে যায়। এসময় নদীর তীরে বাঁধা অবস্থায় একটি নৌকা টার্মিনালের চাপে বিধ্বস্ত হয়। বর্তমানে লঞ্চের টার্মিনালটি ঘাট থেকে সরে গিয়ে মেঘনা নদীর ভিতরে অন্য এফ এস তারের সাথে আটকা রয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে টার্মিনালটি নদীর ভিতরে চলে যাওয়ার আশংকা রয়েছে। স্থানীয় ও যাত্রীরা জানান, দুর্বল অবকাঠামো আর অব্যবস্থাপনার কারণে ভোলা-ঢাকা নৌরুটের ইলিশা লঞ্চ ও ফেরি ঘাটে যাত্রীদের ভোগান্তি এখন নিত্যসঙ্গী। তাই দুর্ভোগ লাঘবে টেকসই উপযোগী টার্মিনাল নির্মাণের দাবী জানান যাত্রীরা। দ্রুত এ ঘাট টি দ্রুত সংস্কার না করা হলে চরম দুর্ভোগ পোহাতে হবে।

এব্যাপারে বিআইডব্লিউটিএ'র ভোলা নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের উপ পরিচালক মোঃ মামুনুর রহমানজানান, তারা ইতোমধ্যে এ লঞ্চ টার্মিনাল টি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পল্টুন উদ্ধার করে স্থাপনের জন্য বিআইডব্লিউটিএর একটি জাহাজ নিহারিকা আসার জন্য ইতোমধ্যে বলা হয়েছে। আশা করা হচ্ছে দ্রুত সময়ের জন্য ইলিশা লঞ্চ ঘাট মেরামত করে পুনরায় স্থাপন করা হবে ।

ভোলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী
২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত
শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত