অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫১

remove_red_eye

৪১৫

এইচ আর সুমন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-১ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর  মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. শামীম রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এর আগে শহরের মহাজনপট্টিস্থ গোলাম নবী আলমগীরের বাসভবন মিয়া বাড়িতে মনোনয়ন পত্র দাখিল উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াৎ কামনা, এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মনোনয়নপত্র জমা শেষে প্রতিক্রিয়ায় গোলাম নবী আলমগীর বলেন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। জনগণের দোয়া ও সমর্থন পেলে তিনি ভোলা-১ আসনের উন্নয়ন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ ট্রুম্যান, হুমায়ূন কবির সোপান, এনামুল হক, তরিকুল ইসলাম কায়েদ, নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন প্রমুখ।

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...