অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

ভোলায় আমিনুল হক নোমানীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:২৭

remove_red_eye

২৭৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি, দারুল হাদিস কামিল মাদরাসার শিক্ষক ও  মসজিদের খতিব মো. আমিনুল হক নোমানীকে নৃশংস ভাবে হত্যার ৫ দিন পেরিয়ে গেলেও কোন আসামী গ্রেপ্তার না হওয়ায় খুনিদের  গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

আজ বুধবার বেলা ১১ টায় শহরের চরনোয়াবাদ দারুল হাদীস কামিল(স্নাতকোত্তর) মাদরাসা প্রাঙ্গণে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষক সহ বিভিন্ন শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।এ সময় বিক্ষোভকারীরা আমিনুল হক নোমানীকে নৃশংসভাবে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শত শত শিক্ষার্থীরা অংশ নেন।
আমিনুল হক হত্যার বিচারের দাবিতে সর্বস্তরের তৌহিদী জনতার আহবায়ক মাওলানা মোবাশ্বেরুল হক নাঈম সাংবাদিকদের জানান,  বৃহষ্পতিবার সকালে তাঁরা সভা ডেকেছেন। সেখানের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।  

এদিকে এ হত্যাকান্ডের ঘটনায় নিহত মাওলানা মোঃ আমিনুল হক নোমানীর স্ত্রী বাদী হয়ে রবিবার (৭সেপ্টেম্বর) অজ্ঞাতনামা আসামী করে ভোলা সদর মডেল থানায় মামলা করেন। তবে এ ঘটনার এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে সাংবাদিকদের জানান,ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাত মোঃ হাচনাইন পারভেজ। 

উল্লেখ্য, গত শনিবার (৬ সেপ্টেম্বর)রাতে এসারের নামাজ পরে নিজ ঘরে নৃশংস ভাবে দুর্বৃত্তদের হাতে নিহত হন ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও সদর উপজেলা জামে মসজিদের খতিব মোঃ আমিনুল হক নোমানী। 

ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...