লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১২ই মার্চ ২০২৫ রাত ১১:২৭
৩৭১
লালমোহন প্রতিনিধি ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, শেখ হাসিনা ও তার পরিবার দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। বুধবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অনেকেই নির্বাচনের কথা বলে। অথচ নির্বাচনের কোনো খবর নেই। তবে বিএনপির পক্ষে থেকে দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। কিন্তু বর্তমান সরকার নির্বাচন দিতে চায় না। ড. ইউনূছ ভালো মানুষ হলেও তার উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের কোনো যোগ্যতা নেই। তারা অধিকাংশই নিজেদের মন্ত্রণালয় চালাতে ব্যর্থ।
তিনি আরো বলেন, দেশের সব রাজনৈতিক হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা বাংলাদেশে যত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে সবগুলার নির্দেশদাতাও ছিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগের আমলে দেশের হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে। এই সন্ত্রাসী আওয়ামী লীগকে উচিত শিক্ষা দেওয়া হবে। সমাজ থেকে এসব দুবৃর্ত্তদের যেকোনো মূল্যে নির্মূল করতেই হবে।
লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে এ সময় ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ ট্রুমেন, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হুমায়ুন কবীর সোপান, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, উপজেলা লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত