অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

স্বৈরাচারী হাসিনা আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে সাগরে ভাসিয়ে পালিয়েছে : নাজিম উদ্দিন আলম

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১১ই মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

৫২৫

মনপুরা প্রতিনিধি : বিশ্ব দরবারে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিশ্ব চোর প্রমাণিত পক্ষান্তরে দেশনেত্রী ও আপোষহীন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিশ্ব দরবারে সম্মানিত হলেন। ওই মাফিয়া (শেখ হাসিনা) অন্যায়ভাবে আমাদের বিএনপি নেত্রীকে জেল খাটিয়ে চোর বানাতে গিয়ে নিজেই বিশ্ব চোর ও ফ্যাসিস্ট খেতাব নিয়ে পালিয়ে গেছেন। সম্মান দেওয়া ও অসম্মনিত করার মালিক মহান আল্লাহ। খালেদা জিয়াকে আল্লাহ সম্মানিত করেছেন। মঙ্গলবার সকাল ১১ টায় ভোলার মনপুরা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ও রোটারি ক্লাবের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন চরফ্যাসন-মনপুরা আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম এমপি। সাবেক এমপি আরও বলেন, গণআন্দোলনের মুখে ভোট চোর মাফিয়া শেখ হাসিনা দলীয় নিরীহ নেতা-কর্মীদের সাগর ভাসিয়ে দিয়ে শেখ পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছে। নিজ দল ও কর্মীদের সাথে বেঈমানি করে ফ্যাসিস্ট শেখ হাসিনা কিভাবে এই দেশে আওয়ামীলীগ করবে। আওয়ামীলীগ নেতা-কর্মীদের উচিত শেখ হাসিনাকে বয়কট করা। এই সময় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি প্রভাষক অহিদুর রহমান, প্রেসক্লাব সম্পাদক সীমান্ত হেলাল, ছাত্রদলের সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমিন, সাবেক সম্পাদক নুর আলম। যুবদল নেতা মোঃ বাবুল, মোঃ হেলাল, জিয়াউর রহমান, খোকন, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, মৎস্য দলের সভাপতি মেস্তফা ও সম্পাদক মোঃ সেলিম সহ অন্যান্যরা। এদিকে সন্ধ্যায় উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে সাবেক এমপি নাজিম উদ্দিন আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...