বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:০৩
৩৬৯
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আমরা কাজ করবো।
বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. সালেহউদ্দিন আহমেদ একথা বলেন।
তিনি বলেন, শেয়ারবাজারের বর্তমান যে সমস্যা এটা নিয়ে আলোচনা হয়েছে, সমস্যা আমরা সমাধানের চেষ্টা করবো। আগের ব্যবস্থাগুলো যতরকম আছে সবকিছু রিমুভ করে যাতে ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেট কিছুটা ভালো থাকে সে চেষ্টা করবো। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি কিছু রিলিজ দেওয়ার জন্য মিডিয়াম ট্রাম্প ও লং ট্রাম্প পরিকল্পনা হাতে নেওয়া হবে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, তারল্য সমস্যার সমাধান ও মিউচ্যুয়াল ফান্ড নিয়ে আলোচনা হয়েছে। ইমিডিয়েটলি দুই একটি দেখতে পাবেন। আমাদের যেটা লিমিট সেটাই দিতে সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, গতকাল সাংবাদিকদের সঙ্গে যেসব নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোই আজকে তুলে ধরেছি। এখন অর্থমন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আশা করি দ্রুত ফলাফল পাওয়া যাবে।
তিনি আরও বলেন, উনি শুধু আমাদের সঙ্গে নয় তদন্ত কমিটির সঙ্গেও আলোচনা করেছেন। নেগেটিভ ইক্যুইটি, তারল্য সাপোর্ট, ট্যাক্সের রিফর্ম, বাইব্যাক, ব্যাংকের রিফর্ম সব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান।
এর আগে বুধবার বিকেল ৩টায় অর্থ উপদেষ্টার দ্বায়িত্ব নেওয়ার পর এ প্রথম বিএসইসি আসেন ড. সালেহউদ্দিন আহমেদ। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএসইসির সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন। আগারগাঁওয়ের বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, কমিশনার মো. আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোলার দুর্গম চরাঞ্চলের মানুষ এখনো দুর্যোগ ঝুঁকিতে
ভোলায় জিজেইউএস-এর মাঠকর্মীদের দুই দিনব্যাপী সতেজীকরণ প্রশিক্ষণ শুরু
চরফ্যাশনে ২ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ভোলায় আধুনিক মৎস্য চাষবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বড় ভাই আটক
লালমোহনে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ ৫২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী
লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত