অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ | ৪ঠা আশ্বিন ১৪৩৩

ডিম, পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমেছে: বাণিজ্য মন্ত্রণালয়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:০১

remove_red_eye

৪৫৬

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি টিম দেশের বিভিন্ন বাজার অভিযান করে। এসময় দেখা গেছে, গত কয়েক দিনের তুলনায় ডিম, পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো। তবে কোন পণ্যটির দাম কী পরিমাণ কমেছে সেই তথ্য জানানো হয়নি।

এদিন রাজধানীর বনানী কাঁচাবাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি টিম বাজার অভিযান কার্যক্রম পরিচালনা করে। তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার।  

বাজার অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, ডিম, আটা, কাঁচা মরিচ, সবজি , মাছ ও মুরগির বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্যতালিকা টাঙানোসহ পণ্য ক্রয়ের কয়েকদিনের রশিদ খতিয়ে দেখেন। মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা , মূল্যতালিকা হালনাগাদ ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি বিভিন্ন নির্দেশনা দেন।

রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড়ের কাঁচাবাজারে ডিম, পেঁয়াজ, কাঁচা মরিচ, মুরগি ও চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয়মূল্য যাচাই করা হয়। মুরগি, চাল, আলু, পেঁয়াজসহ ও অন্যান্য পণ্যের হালনাগাদকৃত মূল্যতালিকা টাঙানোর বিষয়ে তাগিদ দেওয়া হয়।

এ অভিযানের নেতৃত্বে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জাকির হোসেন।  

অভিযানে একটি দোকানে মূল্যতালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন

লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন

ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান

ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান

মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার

মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার

মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ

মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য : ড. তিতুমীর

টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য : ড. তিতুমীর

সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী

সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা

আরও...