বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৫৫
৩৪৭
এস আলমের নিয়ন্ত্রণাধীন সব ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, গতকাল ন্যাশনাল ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে।
আমরা তাড়াহুড়ো করছি না। ক্রমান্বয়ে এসব ব্যাংকের বোর্ডগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার (২১ আগস্ট) দুপুরে বাংলাদেশ ব্যাংকে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে তিনি ইসলামী ব্যাংকের বোর্ড দুই-একদিনের মধ্যে ভেঙে দেওয়া হবে বলে ঘোষণা দেন।
ইসলামী ব্যাংক ছাড়াও যেসব ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে সেগুলো হলো—সোস্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও কমার্স ব্যাংক।
এর আগে গত ১৯ আগস্ট (সোমবার) এসব ব্যাংকের ঋণ বিতরণ সীমাবদ্ধ করে দিয়ে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। চিঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যাংক নতুন করে ঋণ বিতরণ করতে পারবে না। আগের ঋণ নবায়নও করতে পারবে না। তবে কৃষি, চলতি মূলধন, এসএমই, আমানতের বিপরীতে ঋণ ও প্রণোদনা প্যাকেজের আওতায় ৫ কোটি টাকা পর্যন্ত দিতে পারবে। পাঁচ কোটি টাকার বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।
ভোলার দুর্গম চরাঞ্চলের মানুষ এখনো দুর্যোগ ঝুঁকিতে
ভোলায় জিজেইউএস-এর মাঠকর্মীদের দুই দিনব্যাপী সতেজীকরণ প্রশিক্ষণ শুরু
চরফ্যাশনে ২ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ভোলায় আধুনিক মৎস্য চাষবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বড় ভাই আটক
লালমোহনে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ ৫২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী
লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত